, , ,
শিরোনাম
বাউফলে বিষক্রিয়ায় গর্ভবতী মহিষের মৃত্যু, ঘাসে বিষ প্রয়োগের অভিযোগ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে বরিশালে বাসচাপায় প্রাণ গেল শিক্ষকের তরুণীকে কুপ্রস্তাব, ইউপি সদস্যকে পুলিশে দিল জনতা মোবাইল কিনে বাবার ভয়ে মসজিদে ঘুম, চুরির অপবাদে কিশোরকে নির্যাতন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১৪ প্রকৌশলীকে ঘিরে প্রশ্ন বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যান আত্মগোপনে: প্রশাসনিক অচলাবস্থায় স্থবির সেবা বামনায় পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবাসহ আটক ২ কাউখালীতে বিশেষ অভিযানে ৬৯টি শর্টগানের কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার
বাউফলে চাঁদাবাজির মামলায় দুই সাংবাদিককে খুঁজছে পুলিশ

বাউফলে চাঁদাবাজির মামলায় দুই সাংবাদিককে খুঁজছে পুলিশ

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

পটুয়াখালীর বাউফলে চাঁদাবাজির অভিযোগে করা একটি মামলায় দুই সাংবাদিককে খুঁজছে পুলিশ। মামলা হওয়ার পর তাদের গ্রেপ্তারের উদ্দেশ্যে নিজ নিজ বাসা ও আশপাশের এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ।

অভিযুক্ত দুই সাংবাদিক হলেন— বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও এদিনের পত্রিকার প্রতিনিধি এনামুল হক এনা এবং জাগোজনতা পত্রিকার প্রতিনিধি মো. রিয়াজ।

জানা গেছে, উপজেলার রতন মণ্ডল নামে এক ব্যক্তি বাদী হয়ে সোমবার (২৭ জুলাই) রাতে বাউফল থানায় একটি চাঁদাবাজির মামলা করেন। মামলায় এনামুল হক এনা ও মো. রিয়াজকে নামীয় আসামি করা হয়েছে। এছাড়া আরও চার থেকে পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলা দায়েরের পরই পুলিশ তাদের গ্রেপ্তারে অভিযান চালায়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বাদীর ভাই প্রায় তিন বছর আগে একটি অসম বিয়ে করেন। বর্তমানে তাদের একটি কন্যাসন্তান রয়েছে।

অভিযোগে বলা হয়, ওই অসম বিয়ের ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত দুই সাংবাদিক ভুক্তভোগী পরিবারের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলায় আরও বলা হয়, পরে বাদীর পরিবার স্থানীয় এক মুদি দোকানদারের কাছ থেকে ২০ হাজার টাকা ধার করে অভিযুক্তদের দেয়। এরপরও বাকি টাকা আদায়ের জন্য চাপ সৃষ্টি করা হয়। পরদিন আরও ১০ হাজার টাকা দেওয়ার শর্ত দেওয়া হয়। যাওয়ার সময় মোবাইল ফোনে জোরপূর্বক একটি ভিডিও ধারণ করা হয় এবং বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

তবে অভিযুক্ত সাংবাদিক এনামুল হক এনা ও মো. রিয়াজ তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। স্থানীয় একটি বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে প্রতিহিংসাবশত তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, ‘বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost