, , ,
শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অনিয়মের অভিযোগ গাজীপুরের জঙ্গলে মিলল ১২ ঘোড়ার কাটা মাথা জরাজীর্ণ টিনশেডে চরম ঝুঁকি: কাউখালীর উত্তর নীলতি সমতট মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান, আকুতি পাকা ভবনের ৩০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ভুয়া জমিদাতাকে দাতা সদস্য: ইউএনওসহ একাধিকের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে ফজরের নামাজে সেজদায় ইমামের মৃত্যু নাজিরপুরে ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতন, সকালে মৃত্যু নিয়ে প্রশ্ন পিরোজপুরে পা বেঁধে পানিতে ফেলে দুই ছাগল হত্যার অভিযোগ নিজ বাড়ির সামনে ইয়াবাসহ গ্রেপ্তার বৃষ্টি ঋণ দেওয়ার নামে গ্রহকের সঞ্চয়-বিমার টাকা নিয়ে উধাও কথিত এনজিও
দুই মাসের বকেয়া বেতনের দাবিতে বরিশালে সড়ক অবরোধ
ফরচুন সুজের শ্রমিকদের আন্দোলন

দুই মাসের বকেয়া বেতনের দাবিতে বরিশালে সড়ক অবরোধ

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

দুই মাসের বকেয়া বেতন, ওভারটাইমের মজুরি পরিশোধ, কাজের নিরাপত্তাসহ আট দফা দাবিতে বরিশালে সড়ক অবরোধ করেছেন ফরচুন সুজ লিমিটেডের শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুরে নগরীর নতুন বাজার এলাকায় কয়েকশ শ্রমিক এ কর্মসূচি পালন করলে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে শ্রমিকরা নতুন বাজার এলাকার সড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। এতে নগরীর অন্যতম ব্যস্ত এ সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ আন্দোলনকারীদের সড়কের এক পাশে সরিয়ে দিলে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়। তবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সড়কের একপাশে তাদের কর্মসূচি চলতে দেখা যায়।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, ফরচুন সুজ লিমিটেড কর্তৃপক্ষ গত দুই মাস ধরে তাদের বেতন পরিশোধ করছে না। নিয়মিত ওভারটাইম করানো হলেও সেই কাজের মজুরি দেওয়া হচ্ছে না। বকেয়া বেতন ও অন্যান্য পাওনা আদায়ের দাবি জানালে শ্রমিকদের বিভিন্নভাবে হয়রানি করা হয়। এছাড়া শ্রমিকদের অধিকার আদায়ে কোনো সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করলে চাকরিচ্যুত করার অভিযোগও করেন তারা।

শ্রমিকরা জানান, বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা আন্দোলনে নেমেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

জেলা শ্রমিক ফ্রন্টের দপ্তর সম্পাদক শহিদুল হাওলাদার বলেন, “ফরচুন সুজ লিমিটেডে শ্রমিকদের ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছে। দ্রুত তাদের দাবি মেনে নিয়ে সংকটের সমাধান করতে হবে। অন্যথায় আন্দোলন আরও কঠোর কর্মসূচির দিকে যেতে পারে।”

দীর্ঘ সময় সড়ক অবরোধের কারণে নতুন বাজার ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। পুলিশ সড়কের এক পাশ দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করলেও পুরোপুরি স্বস্তি ফেরেনি।

এ বিষয়ে ফরচুন সুজ লিমিটেড কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, “নগরবাসীর দুর্ভোগ কমাতে আন্দোলনকারীদের সড়কের এক পাশে অবস্থান নিতে বলা হয়েছে। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost