
আসন্ন ১২ নম্বর দড়িচর খাজুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৩ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদপ্রার্থী মোহাম্মদ সুজন খান ভোটারদের কাছে দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেছেন।
তিনি বলেন, নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর প্রত্যাশা পূরণে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবেন। তার নির্বাচনী অঙ্গীকারের মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়ন, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, কৃষি উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি, রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও শান্তিপূর্ণ ওয়ার্ড গড়ে তোলা।
মোহাম্মদ সুজন খান বলেন, “বিশ্বাস, সততা ও উন্নয়নকে সামনে রেখে আমি নির্বাচনে অংশ নিচ্ছি। আমার জন্য নয়, আমাদের ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে আপনাদের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করছি।”
তিনি আরও বলেন, ওয়ার্ডবাসীর সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে একটি উন্নত, আধুনিক ও সমৃদ্ধ দড়িচর খাজুরিয়া ইউনিয়ন গড়ে তোলাই তার লক্ষ্য।