, , ,
শিরোনাম
বরিশাল কোর্টের মহুরি নুরুজ্জামান হত্যা মামলার পলাতক আসামি নাসিমা ঢাকায় গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৪ মুলাদীতে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসাশিক্ষককে গণপিটুনির অভিযোগ বরিশাল নগরীতে মসজিদের সামনেই রেকটিফাইড স্পিরিটের মাদক ব্যবসা,তদন্তের আশ্বাস ডিএনসির কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী কাঞ্চন পার্কের পাশে ৬তলা বাণিজ্যিক ভবন নির্মাণ নিয়ে প্রশ্ন, অনুমোদন না পাওয়ার আগেই কাজের অভিযোগ শিক্ষার্থীদের দিয়ে মিড ডে মিলের ডিম সেদ্ধ, গরম পানিতে দগ্ধ চতুর্থ শ্রেণির ছাত্র পটুয়াখালীতে পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্মহত্যার প্ররোচনা মামলা: গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন

সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : সোমবার, ০৩ আগস্ট, ২০২৬

সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলায় গুরুত্বর আহত হয়েছেন বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার স্থানীয় প্রতিনিধি এস এম জুলফিকার।

এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারভূক্ত আসামি সবুজ হাওলাদার ও ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

অপরদিকে গৌরনদী প্রেসক্লাবের পূর্ব ঘোষিত পাঁচদিনের প্রতিবাদ কর্মসূচির প্রথমদিনে সোমবার (৩ আগস্ট) বেলা বারোটায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সাংবাদিকের ওপর হামলাকারী পৌর ছাত্রদলের আহবায়কসহ মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীসহ সকল এজাহারভূক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঢাকা—বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গৌরনদী প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রেসক্লাব সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, মো. আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারণ সম্পাদক মো. হানিফ সরদার, খোকন আহম্মেদ হীরা, সদস্য কাজী আল—আমিন প্রমুখ।

প্রেসক্লাবের সদস্য বিএম বেলালের সঞ্চালনায় প্রতিবাদ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে গৌরনদী সাংবাদিক ফোরাম সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।

বক্তারা অনতিবিলম্বে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভূক্ত সকল আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

সূত্রমতে, গৌরনদী প্রেসক্লাবের পূর্ব ঘোষিত কর্মসূচির মধ্যে সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে ৪ আগস্ট বেলা এগারোটায় বিক্ষোভ মিছিল, ৫ আগস্ট থানার সামনে বিক্ষোভ সমাবেশ, ৬ আগস্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও আগামী ৭ আগস্ট জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, সাংবাদিক এসএম জুলফিকারের ওপর হামলাকারী সকল আসামির বিরুদ্ধে মাদক সেবন ও এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রির বিস্তার অভিযোগ রয়েছে।

এছাড়াও দলীয় প্রভাব বিস্তার করে জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখল, নারীদের দিয়ে হ্যানিট্যাপ চক্র পরিচালনা, ব্যাটারিচালিত ইজিবাইক, রিকসা ও ভ্যান চুরির চক্র পরিচালনাসহ সকল ধরনের অপরাধ কর্মকান্ডের বিস্তার অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, ২ আগস্ট বিকেলে উপজেলার টিএন্ডটি মোড়ে এক মোটর মেকানিককে কুপিয়ে জখম করা হয়।

খবর পেয়ে হামলার সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় যুবদলকর্মী মাসুম সরদার, ইয়াসিন সরদার, পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল হাওলাদার তার ভাই সবুজ হাওলাদার ও স্থানীয় রিয়াজ উকিলসহ তাদের অন্যান্য সহযোগিরা গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জুলফিকারকে পিটিয়ে গুরুত্বর আহত করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে অভিযান অব্যাহত রেখেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost