, , ,
শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অনিয়মের অভিযোগ গাজীপুরের জঙ্গলে মিলল ১২ ঘোড়ার কাটা মাথা জরাজীর্ণ টিনশেডে চরম ঝুঁকি: কাউখালীর উত্তর নীলতি সমতট মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান, আকুতি পাকা ভবনের ৩০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ভুয়া জমিদাতাকে দাতা সদস্য: ইউএনওসহ একাধিকের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে ফজরের নামাজে সেজদায় ইমামের মৃত্যু নাজিরপুরে ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতন, সকালে মৃত্যু নিয়ে প্রশ্ন পিরোজপুরে পা বেঁধে পানিতে ফেলে দুই ছাগল হত্যার অভিযোগ নিজ বাড়ির সামনে ইয়াবাসহ গ্রেপ্তার বৃষ্টি ঋণ দেওয়ার নামে গ্রহকের সঞ্চয়-বিমার টাকা নিয়ে উধাও কথিত এনজিও
গলাচিপায় নিরপরাধ ব্যক্তিকে চুরির অপবাদ দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ

গলাচিপায় নিরপরাধ ব্যক্তিকে চুরির অপবাদ দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ

Reporter
প্রতিবেদক : আবু তাঈম সিজান
প্রকাশিত : মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নে সংঘটিত একটি ব্যাটারি চুরির ঘটনায় প্রকৃত তথ্য গোপন করে নিরপরাধ ব্যক্তিকে ফাঁসানোর গুরুতর অভিযোগ উঠেছে এক ব্যাটারি মালিকের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি চরকাজল ইউনিয়নে একটি ব্যাটারি চুরির ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, ঘটনার পর ব্যাটারির মালিক আসল অপরাধীকে আড়াল করে বা জোরপূর্বক অন্য এক নিরীহ ব্যক্তিকে এ ঘটনায় অভিযুক্ত করার অপচেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে ভুক্তভোগী মোঃ ফরাত মুন্সি অভিযোগ করে বলেন, “আমি কোনো ধরনের অপকর্মের সঙ্গে জড়িত নই। আমি সম্পূর্ণ নির্দোষ। অথচ ব্যাটারির মালিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমাকে এই চুরির ঘটনায় মিথ্যাভাবে ফাঁসানোর চেষ্টা করছেন।”

এদিকে, চুরির ঘটনায় অভিযুক্ত সাইদুলের কাছে মুঠোফোনে বিষয়টি জানতে চাওয়া হলে সে সত্যতা স্বীকার করে বলে, “ব্যাটারির মালিক রিপন নিজেই আমাকে ফরাত মুন্সির নাম বলতে বাধ্য করেছেন। তার কথামতোই আমি ফরাত মুন্সির নাম বলেছি।”

এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। নিরপরাধ ব্যক্তি যাতে কোনো অন্যায়ের শিকার না হন, সে বিষয়ে প্রশাসনের যথাযথ হস্তক্ষেপর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost