, , ,
শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অনিয়মের অভিযোগ গাজীপুরের জঙ্গলে মিলল ১২ ঘোড়ার কাটা মাথা জরাজীর্ণ টিনশেডে চরম ঝুঁকি: কাউখালীর উত্তর নীলতি সমতট মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান, আকুতি পাকা ভবনের ৩০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ভুয়া জমিদাতাকে দাতা সদস্য: ইউএনওসহ একাধিকের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে ফজরের নামাজে সেজদায় ইমামের মৃত্যু নাজিরপুরে ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতন, সকালে মৃত্যু নিয়ে প্রশ্ন পিরোজপুরে পা বেঁধে পানিতে ফেলে দুই ছাগল হত্যার অভিযোগ নিজ বাড়ির সামনে ইয়াবাসহ গ্রেপ্তার বৃষ্টি ঋণ দেওয়ার নামে গ্রহকের সঞ্চয়-বিমার টাকা নিয়ে উধাও কথিত এনজিও
কাজিরহাটে জমি-সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৩,গ্রেপ্তার ১

কাজিরহাটে জমি-সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৩,গ্রেপ্তার ১

Reporter
প্রতিবেদক : এসএম শাহ আলম
প্রকাশিত : বুধবার, ০৫ আগস্ট, ২০২৬

বরিশাল জেলার কাজিরহাট থানার ৬ নম্বর বিদ্যানন্দপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে জমি—সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষই থানায় মামলা দায়ের করেছে। একটি মামলায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে হানিফ গাজী তার দাবি করা ভোগদখলীয় জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন সেখানে গিয়ে তাকে বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

বাদীপক্ষের অভিযোগ, সংঘর্ষের সময় বসার খা, জুয়েল খা, রেক্সোনা বেগম, হাবিব খাসহ অভিযুক্তরা লোহার হাতুড়ি, রড, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এতে হানিফ গাজী আহত হন। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার পুত্রবধূ পলি বেগমের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা করা হয়। আত্মরক্ষার সময় তার বাম হাতে গুরুতর আঘাত লেগে হাড় ভেঙে যায় বলে অভিযোগ করা হয়েছে।

এছাড়া হানিফ গাজীর ছেলে সোহেল গাজীর মাথায় লোহার হাতুড়ি দিয়ে আঘাতের চেষ্টা করা হলে তার বাম কাঁধে গুরুতর জখম হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে নুপুর বেগম ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

আহতদের উদ্ধার করে বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পরদিন হানিফ গাজী বাদী হয়ে বসার খা, জুয়েল খাসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২—৩ জনকে আসামি করে কাজিরহাট থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল অভিযান চালিয়ে মামলার দুই নম্বর আসামি জুয়েল খাকে গ্রেপ্তার করেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, “ঘটনার পর উভয় পক্ষই থানায় মামলা দায়ের করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে যার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost