, , ,
শিরোনাম
ক্যাম্পাস থেকে শিবির নেতাকর্মীদের বের করে দিল বিএম কলেজ ছাত্রদল টং দোকানে আড্ডা দিলেন তথ্যমন্ত্রী মেহেন্দিগঞ্জে ২ পিস ইয়াবাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেলন মির্জাগঞ্জে জুলাই যোদ্ধাদের স্মরণে আলতাফ হোসেন চৌধুরী এমপির মত বিনিময় সভা কাজিরহাটে চুরির মামলায় রোমান গ্রেপ্তার,কারাগারে প্রেরন ২৩ বছর পর কাজিরহাট হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ঢাকার পল্লবী থেকে গ্রেপ্তার আইসিইউতে হাতকড়া পরা ছবি ভাইরাল: আওয়ামী লীগ নেতা মনির খানের মৃত্যু বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা বরগুনায় বন্দীকে গ্রেপ্তারের আবেদন, তদন্ত কর্মকর্তার শাস্তি
চরকাজল ইউনিয়নে মনিরুল ইসলাম মনিরকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় ইউনিয়নবাসী

চরকাজল ইউনিয়নে মনিরুল ইসলাম মনিরকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় ইউনিয়নবাসী

Reporter
প্রতিবেদক : আবু তাঈম সিজান
প্রকাশিত : বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬

উপজেলার চরকাজল ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দুইবারের সফল মেম্বার ও বিশিষ্ট সমাজসেবক মোঃ মনিরুল ইসলাম মনিরকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দেখতে চায় ইউনিয়নের সর্বস্তরের জনগণ। ইতিমধ্যে ইউনিয়নের বিভিন্ন গ্রামে ও ওয়ার্ডে তাকে নিয়ে ব্যাপক সাড়া ও জনসমর্থন তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মনির মেম্বার হিসেবে দীর্ঘদিন অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

তার আমলে চরকাজল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রাস্তাঘাট, কালভার্ট ও শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন হয়েছিল। এছাড়াও দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃখী ও মেহনতি মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।

ইউনিয়নের একাধিক প্রবীণ ও যুবক ভোটারের সাথে কথা বলে জানা যায়, চরকাজল ইউনিয়নের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং একটি আধুনিক-ডিজিটাল ইউনিয়ন গড়ে তুলতে মনিরুল ইসলাম মনিরের কোনো বিকল্প নেই।

স্থানীয় তরুণ সমাজ মনে করে, মরির চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকায় বেকারত্ব দূরীকরণ এবং যুবসমাজের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে।

এবিষয়ে কতিপয় সাধারণ ভোটারা জানান, “আমরা এমন একজন নেতা চাই যিনি আমাদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকবেন। আর সেই নেতা হিসেবে আমরা মনির ভাইকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। তিনি একজন সৎ এবং দানশীল মানুষ।

তিনি যেভাবে ৩নং ওয়ার্ডের মানুষের সেবা করেছেন, ঠিক সেভাবেই যেন আমাদের সেবা করতে পারেন। আমরা আগামী নির্বাচনে তাকেই চরকাজল ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।”

এবিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয়দের এই আকাঙ্ক্ষা প্রসঙ্গে মনিরুল ইসলাম মনির বলেন” জনগণই সকল ক্ষমতার উৎস। আমার ইউনিয়নবাসী যদি চান, তবে আমি অবশ্যই আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করব এবং নির্বাচিত হয়ে চরকাজলকে একটি আদর্শ ও মডেল ইউনিয়নে রূপান্তর করব।

“নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, চরকাজল ইউনিয়নের হাট-বাজার ও চায়ের দোকানগুলোতে মনিরকে নিয়ে আলোচনা এবং রাজনৈতিক সমীকরণ ততই জোরদার হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও মনিরকে নিয়ে পাবলিক সমর্থনে স্থানীয় তরুণদের ব্যাপক প্রচারণা চালাতে দেখা যাচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost