, , ,
শিরোনাম
কাউখালীতে ৫ হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ শুরু কাউখালীতে শিয়ালকাঠী মিলন সংঘ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি এইচ এম দ্বীন মোহাম্মদকে ফুলেল সংবর্ধনা ভান্ডারিয়ায় তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত কাজিরহাটে শাবলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইলেকট্রনিক্স দোকানে আগুন, ক্ষয়ক্ষতি ৫ লাখ টাকার বেশি পুলিশের ৪ কর্মকর্তা আটক, নজরদারিতে আরও অনেকেই কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ বিএনপির দুই পক্ষে গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১ আমতলীতে নিজ ঘর থেকে ঝুমুর আক্তার নামে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৪
আইসিইউতে হাতকড়া পরা ছবি ভাইরাল: আওয়ামী লীগ নেতা মনির খানের মৃত্যু

আইসিইউতে হাতকড়া পরা ছবি ভাইরাল: আওয়ামী লীগ নেতা মনির খানের মৃত্যু

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬

একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান খান (মনির খান) মারা গেছেন। গতকাল বুধবার বেলা সাড়ে ৩টার দিকে মনির খানের মৃত্যু হয়।

মৃত্যুর আগে আইসিইউর বিছানায় আশঙ্কাজনক অবস্থায় মনির খানের হাতে হাতকড়া পরানো একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিটি ভাইরালের পর ঢামেক চিকিৎসাধীন বন্দীর আইসিইউতে হাতকড়া পরিয়ে রাখার বিষয়টি নিয়ে দেশজুড়ে তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়।

মনির খানের পরিবারের সদস্যরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি নিয়ে বিতর্ক শুরুর পর তাঁর বিরুদ্ধে থাকা সব মামলায় আদালত জামিন মঞ্জুর করেছিলেন। কিন্তু শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হওয়ায় তিনি আর সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেননি।

মরহুম মনির খান পটুয়াখালী সদর উপজেলার বহালগাছিয়া গ্রামের মৃত আব্দুল খালেক খানের ছেলে। তিনি পটুয়াখালী সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে পটুয়াখালী সদর উপজেলা পরিষদ মাঠে তাঁর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost