, , ,
শিরোনাম
বাউফলে বিষক্রিয়ায় গর্ভবতী মহিষের মৃত্যু, ঘাসে বিষ প্রয়োগের অভিযোগ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে বরিশালে বাসচাপায় প্রাণ গেল শিক্ষকের তরুণীকে কুপ্রস্তাব, ইউপি সদস্যকে পুলিশে দিল জনতা মোবাইল কিনে বাবার ভয়ে মসজিদে ঘুম, চুরির অপবাদে কিশোরকে নির্যাতন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১৪ প্রকৌশলীকে ঘিরে প্রশ্ন বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যান আত্মগোপনে: প্রশাসনিক অচলাবস্থায় স্থবির সেবা বামনায় পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবাসহ আটক ২ কাউখালীতে বিশেষ অভিযানে ৬৯টি শর্টগানের কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে দুই বাসের সংঘর্ষ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে দুই বাসের সংঘর্ষ

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : শনিবার, ০৮ আগস্ট, ২০২৬

ঢাকা—ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় ঢাকাগামী দুই বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন যাত্রী আহত হন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (৮ আগস্ট) বিকেল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে বরিশাল থেকে ছেড়ে আসা বিএমএফ পরিবহনের সঙ্গে ঢাকাগামী অপর একটি পরিবহনের সংঘর্ষ হয়। এতে দুই বাসের ১০ যাত্রী আহত হন। তাদের মধ্যে পাঁচজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। বাকি পাঁচজন প্রাথমিক চিকিৎসা নেন।

গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয়। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost