, , ,
শিরোনাম
স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে লোহার সেতুর মালামাল ‘আত্মসাতের চেষ্টা’ বাউফলে বিষক্রিয়ায় দুই মহিষের মৃত্যু খাবারে চেতনানাশক মিশিয়ে ৩ জনকে অচেতন, টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ সালিশে সাক্ষ্য দেওয়ার জেরে রাস্তা বন্ধ, অবরুদ্ধ ১২ পরিবার লঞ্চ থেকে পড়ে নিখোঁজ কিশোরীর মরদেহ ভেসে উঠল মেঘনায় বরিশাল সিনিয়র জজ আদালতে সার্চিং কপি নিয়ে জালিয়াতির অভিযোগ জানাজা শেষে সাংবাদিক মিরাজের দাফন সম্পন্ন : শোকে স্তব্দ মিডিয়াপাড়া টিটিসির ভেতরে হাঁস-মুরগি ও কবুতর পালন *অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ বরিশালে নকল প্যাকেট ও অনুমোদনহীন ট্রেডমার্ক ব্যবহারে সূর্যমুখী এন্টারপ্রাইজকে লাখ টাকা জরিমানা কাউখালীতে আমন মৌসুমে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে কঠোর মনিটরিং: ন্যায্যমূল্যে সার পেয়ে খুশি কৃষক
মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার মাদক কারবারি জামিনে মুক্ত, বিএনপি নেতাদের ফুলেল সংবর্ধনা নিয়ে বিতর্ক

মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার মাদক কারবারি জামিনে মুক্ত, বিএনপি নেতাদের ফুলেল সংবর্ধনা নিয়ে বিতর্ক

Reporter
প্রতিবেদক : আলমগীর হোসেন জুয়েল
প্রকাশিত : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

পটুয়াখালীর মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার মো. আবুল বাশার (৩০) নামের এক মাদক কারবারি জামিনে কারামুক্ত হওয়ার পর ফুলেল সংবর্ধনা পেয়েছেন। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা ঘিরে এলাকায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।

​জানা গেছে, সোমবার (১১ আগস্ট) জামিনে কারাগার থেকে মুক্ত হয়ে আসার পর ওই মাদক কারবারিকে ফুল দিয়ে বরণ করে নেন ৫নং কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতাকর্মী। এদের উদ্যোগে কিছু সংখ্যক অপরিচিত যুবককে জড়ো করে উপজেলার সুবিদখালী থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে জেলমুক্ত বাশার দফাদারকে এলাকায় নিয়ে আসা হয়। এরপর শিংবাড়িরতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫ নম্বর কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ মৃধা, তাঁর ছেলে ও মাদক মামলার আসামি রাসেল মৃধাসহ স্থানীয় কয়েকজন নেতাকর্মী।

কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির অনেক নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করে জানান, সংবর্ধনায় অংশ নেওয়া ব্যক্তিরা সবাই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মাদক ব্যবসা এবং সেবনের সঙ্গে জড়িত।
​নেতাকর্মীরা আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন এবং তাঁর নির্দেশেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাদক কারবারিদের তালিকা তৈরি করছে—সেখানে দলীয় ও সরকারি নির্দেশ পুরোপুরি উপেক্ষা করে একজন মাদক কারবারিকে ফুলেল সংবর্ধনা দেওয়া চরম ঔদ্ধত্যের শামিল। এতে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost