, , ,
শিরোনাম
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণের অভিযোগ, মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে মামলা বরিশালে আ.লীগ নেতার বাড়িতে লক্ষ্মীপূজার দাওয়াতে এসে আটক ৭ নেছারাবাদে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, জিজ্ঞাসাবাদের জন্য থানায় ২ জন পটকার বিস্ফোরণে উড়ে গেল কিশোরের ৫ আঙুল ইয়াবাসহ আটক ছাত্রদল নেতা, পরে বহিষ্কার চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভান্ডারিয়ায় ভিমরুলের কামড়ে দুই বছরের শিশুর মৃত্যু উজিরপুর ভূমি অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগে দুইজন প্রত্যাহার, গাড়িচালকে অব্যাহতি উজিরপুরে যুবদল কর্মীকে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ চাচার স্বর্ণ চুরি করে গাড়ি কিনে উদ্বোধনে তাকেই ডাকলেন ভাতিজা
মেহেন্দিগঞ্জ পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ

মেহেন্দিগঞ্জ পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার (১২ আগস্ট) দুপুরে একটি সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে পৌরসভা কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়ে পাতারহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে হাসপাতাল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইমরানুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, পৌর প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন শরীফসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বক্তারা ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন তিন দিনের বেশি পরিষ্কার পানি জমে না থাকে, সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost