, , ,
শিরোনাম
বরিশাল কোর্টের মহুরি নুরুজ্জামান হত্যা মামলার পলাতক আসামি নাসিমা ঢাকায় গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৪ মুলাদীতে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসাশিক্ষককে গণপিটুনির অভিযোগ বরিশাল নগরীতে মসজিদের সামনেই রেকটিফাইড স্পিরিটের মাদক ব্যবসা,তদন্তের আশ্বাস ডিএনসির কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী কাঞ্চন পার্কের পাশে ৬তলা বাণিজ্যিক ভবন নির্মাণ নিয়ে প্রশ্ন, অনুমোদন না পাওয়ার আগেই কাজের অভিযোগ শিক্ষার্থীদের দিয়ে মিড ডে মিলের ডিম সেদ্ধ, গরম পানিতে দগ্ধ চতুর্থ শ্রেণির ছাত্র পটুয়াখালীতে পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্মহত্যার প্ররোচনা মামলা: গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
মুলাদীতে হুজরাখানায় ঢুকে আলেমকে হাতুড়িপেটা: হাসপাতালে ভর্তি, থানায় লিখিত অভিযোগ

মুলাদীতে হুজরাখানায় ঢুকে আলেমকে হাতুড়িপেটা: হাসপাতালে ভর্তি, থানায় লিখিত অভিযোগ

Reporter
প্রতিবেদক : এস এম শাহা-আলম
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

বরিশালের মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের সিকদার বাড়ি মসজিদে সরকারি নির্দেশনায় ইমাম ও মুয়াজ্জিনের নাম পাঠানোর বিষয় নিয়ে বিরোধের জেরে মুফতী মাহফুজ রহমান নামের এক ইমামকে হুজরাখানায় ঢুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মেডিকেলে) ভর্তি রয়েছেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি তালিকায় নাম দেওয়াকে কেন্দ্র করে পূর্বে বিরোধ দেখা দিলে বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু আজ ফজরের নামাজ শেষে অধিকাংশ মুসল্লি চলে যাওয়ার পর, মিজান সিকদার ও তার দুই ছেলে হুজরাখানায় প্রবেশ করে। সেখানে তারা হাতুড়ি দিয়ে মুফতী মাহফুজ রহমানের পিঠে, মাথায় ও হাতে এলাপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে।

​আহত ইমাম মুফতী মাহফুজ রহমান জানান, “তালিকা তৈরির সিদ্ধান্ত সম্পূর্ণ মসজিদ কমিটির ছিল। এর সাথে আমার কোনো সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার ওপর এই ন্যক্কারজনক হামলা চালানো হয়েছে।”

​এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের পক্ষ থেকে মুলাদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
​এদিকে, একজন আলেমের ওপর হুজরাখানায় ঢুকে হামলা চালানোর ঘটনায় কাজিরচর ইউনিয়নসহ পুরো মুলাদীতে সাধারণ মুসল্লি ও সচেতন মহলের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

​ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost