, , ,
শিরোনাম
ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বর মন্ডলের বদলি, হতাশ উজিরপুরবাসী সরকার ছয় মাসের মধ্যেই লাইনচ্যুত হয়ে গেছে: সারজিস আলম নেছারাবাদে সমবায় সমিতির নামে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাজাপ্রাপ্ত বিশ্বজিৎ গ্রেপ্তার কুয়াকাটায় ২০ দোকানে তালা: জমি বিরোধের আড়ালে দখলের লড়াই, প্রশ্নের মুখে রাজনৈতিক প্রভাব অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা হচ্ছে, থাকবে কিউআর কোড ও রুট নির্ধারণ পিরোজপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় ৭ বছরের কারাদণ্ড এআই দিয়ে ভুয়া র‍্যাব কর্মকর্তা সেজে কিশোরীকে ‘ধর্ষণ’, যুবক গ্রেফতার সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত পিরোজপুরে অস্ত্র, গুলি ও গাঁজাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার ববি ছাত্রদল নেতাদের বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও লুটের অভিযোগ
জমি-সংক্রান্ত বিরোধে বামনায় গৃহিণীর মৃত্যু, স্বজনদের অভিযোগ পিটিয়ে হত্যা

জমি-সংক্রান্ত বিরোধে বামনায় গৃহিণীর মৃত্যু, স্বজনদের অভিযোগ পিটিয়ে হত্যা

Reporter
প্রতিবেদক : মো. নাসির মোল্লা
প্রকাশিত : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

বরগুনার বামনা উপজেলায় জমি—সংক্রান্ত বিরোধের জেরে মনোয়ারা বেগম (৬০) নামে এক গৃহিণীর মৃত্যু হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগ, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মো. হানিফ খান (৫৫), মোসা. কহিনুর বেগম (৫০) ও আল আমিন (৩৫)—এর বিরুদ্ধে বামনা থানায় লিখিত এজাহার দায়ের করেছেন নিহতের মেয়ে মোসা. ডালিমা আক্তার।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট সকাল আনুমানিক ৯টার দিকে বামনা উপজেলার ২ নম্বর সদর ইউনিয়নের আমতলী গ্রামে দীর্ঘদিনের জমির আইল ও সীমানা—সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অভিযুক্তদের সঙ্গে মনোয়ারা বেগমের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে লোহার রড ও কাঠের চেরা দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, আহত অবস্থায় প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে তার স্বামী হারুনকে খবর দেওয়া হলে তিনি ঘটনাস্থলে এসে মনোয়ারা বেগমকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আফসারা আজাদ সারা পরীক্ষা—নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ে মোসা. ডালিমা আক্তার অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের পরিবারের সঙ্গে অভিযুক্তদের জমি ও সীমানা নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে তার মাকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় বামনা থানায় মামলা (মামলা নং—০৬, তারিখ: ১৪/০৮/২০২৬) দায়ের করা হয়েছে। এজাহারে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে।

বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার ১ ও ২ নম্বর আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে মরদেহের মাথায় হালকা আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost