, , ,
শিরোনাম
বাউফলে বিষক্রিয়ায় গর্ভবতী মহিষের মৃত্যু, ঘাসে বিষ প্রয়োগের অভিযোগ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে বরিশালে বাসচাপায় প্রাণ গেল শিক্ষকের তরুণীকে কুপ্রস্তাব, ইউপি সদস্যকে পুলিশে দিল জনতা মোবাইল কিনে বাবার ভয়ে মসজিদে ঘুম, চুরির অপবাদে কিশোরকে নির্যাতন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১৪ প্রকৌশলীকে ঘিরে প্রশ্ন বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যান আত্মগোপনে: প্রশাসনিক অচলাবস্থায় স্থবির সেবা বামনায় পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবাসহ আটক ২ কাউখালীতে বিশেষ অভিযানে ৬৯টি শর্টগানের কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার
৬৬ কেজি গাঁজার মামলায় জামিনে মুক্ত হয়েই ফের সক্রিয়
৩ দিনেই জামিন,রাসেল দম্পতির জমজমাট মাদক ব্যবসা

৬৬ কেজি গাঁজার মামলায় জামিনে মুক্ত হয়েই ফের সক্রিয়

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ডের কেডিসি এলাকায় ফের প্রকাশ্যে রূপ নিয়েছে চিহ্নিত মাদক কারবারি নিলু—রাসেল দম্পতির অবৈধ মাদক কারবার। সম্প্রতি বড় ধরনের চালানসহ অভিযুক্ত হয়েও জামিনে বের হয়েই ফের একই এলাকায় মাদকের সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ উঠেছে এই দম্পতির বিরুদ্ধে।

​স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে কেডিসি এলাকায় গোয়েন্দা (ডিবি) পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। ওই অভিযানে সর্বমোট ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে হাতেনাতে আটক করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে তৎকালীন সময়ে মূল অভিযুক্ত নিলু ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। পরবর্তীতে ডিবি পুলিশের পক্ষ থেকে নিলুকে প্রধান পলাতক আসামি করে একটি মামলা দায়ের করা হয়।

​তবে মামলার কিছুদিনের মধ্যেই আদালত থেকে জামিন লাভ করেন নিলু। এলাকায় ফিরে স্বামী রাসেলকে সাথে নিয়ে আবারও কেডিসি এলাকার মাদক কারবার পুনর্বহাল করেন এই নারী। বর্তমানে ওই এলাকায় তাদের নেতৃত্বে মাদক কেনাবেচা চলায় স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

​এলাকাবাসীর অভিযোগ, ইতিপূর্বেও একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে এই দম্পতির নাম উঠে এলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। প্রতিবারই জামিনে বের হয়ে তারা আরও বেপরোয়া হয়ে ওঠে এবং একই অপরাধে লিপ্ত হয়। কেডিসি এলাকাকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে নিলু—রাসেল দম্পতির বিরুদ্ধে অবিলম্বে কঠোর ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ডিবি পুলিশ এবং স্থানীয় প্রশাসনের আশু হস্তক্ষেপ দাবি করেছেন নগরবাসী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost