, , ,
শিরোনাম
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন জলিল ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বর মন্ডলের বদলি, হতাশ উজিরপুরবাসী সরকার ছয় মাসের মধ্যেই লাইনচ্যুত হয়ে গেছে: সারজিস আলম নেছারাবাদে সমবায় সমিতির নামে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাজাপ্রাপ্ত বিশ্বজিৎ গ্রেপ্তার কুয়াকাটায় ২০ দোকানে তালা: জমি বিরোধের আড়ালে দখলের লড়াই, প্রশ্নের মুখে রাজনৈতিক প্রভাব অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা হচ্ছে, থাকবে কিউআর কোড ও রুট নির্ধারণ পিরোজপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় ৭ বছরের কারাদণ্ড এআই দিয়ে ভুয়া র‍্যাব কর্মকর্তা সেজে কিশোরীকে ‘ধর্ষণ’, যুবক গ্রেফতার সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত পিরোজপুরে অস্ত্র, গুলি ও গাঁজাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
বরিশালে সড়কে দোকান দখলকে কেন্দ্র করে হামলা ও হুমকির অভিযোগ

বরিশালে সড়কে দোকান দখলকে কেন্দ্র করে হামলা ও হুমকির অভিযোগ

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
 বরিশাল নগরীর কোতোয়ালি থানায় দোকান দখলকে কেন্দ্র করে হামলা, মারধর ও হুমকির অভিযোগে লিখিত আবেদন করেছেন মো. মাহবুবুর রহমান (৪৬) নামে এক ব্যক্তি।
অভিযোগপত্রে মাহবুবুর রহমান উল্লেখ করেন, দক্ষিণ আলেকান্দা এলাকার রাশেদ খান তুহিনের সঙ্গে তার দীর্ঘদিন ধরে জমি ও দোকান সংক্রান্ত বিরোধ চলে আসছে। অভিযোগ অনুযায়ী, বিরোধপূর্ণ জমি দখলের জন্য রাশেদ খান তুহিন বিভিন্ন সময় তাকে চাপ ও হুমকি দিয়ে আসছিলেন। তুহিন বিগত পতিত ফ্যাসিস্ট আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলো এখন বিএনপি সরকার ক্ষমতায় আসলে এলাকার বিএনপি নেতাদের সাথে সখ্যতা গড়ে নব্য বিএনপি সাজার চেষ্টা করছে সে।
লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ১৪ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটের দিকে নগরীর কালীবাবুর বাড়ি এলাকার একটি দোকানের সামনে অভিযোগকারী অবস্থানকালে অভিযুক্ত রাশেদ খান তুহিন তার ওপর হামলা করেন বলে দাবি করা হয়েছে। এ সময় তার মাথা ও হাতে আঘাত লাগে এবং একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগকারী আরও দাবি করেন, ঘটনার পরও তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে লিখিত আবেদনে উল্লেখ করেছেন।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন মাহবুবুর রহমান।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত রাশেদ খান তুহিনের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি তদন্তসাপেক্ষ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost