, , ,
মেহেন্দিগঞ্জের সাব-রেজিস্টার জামে মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে অনুষ্ঠান: মুসল্লিদের প্রতিবাদ ও ক্ষোভ

মেহেন্দিগঞ্জের সাব-রেজিস্টার জামে মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে অনুষ্ঠান: মুসল্লিদের প্রতিবাদ ও ক্ষোভ

Reporter
প্রতিবেদক : এস এম শাহা-আলম
প্রকাশিত : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট সাব-রেজিস্টার জামে মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে একটি অনুষ্ঠান আয়োজনের ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় ‘মেহেন্দিগঞ্জ হাজী কল্যাণ ফাউন্ডেশনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবাগত হাজীদের সংবর্ধনা’ উপলক্ষে মসজিদের ভেতরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের ব্যানারে আয়োজক হিসেবে মেহেন্দিগঞ্জ হাজী কল্যাণ ফাউন্ডেশন-এর নাম উল্লেখ ছিল।

স্থানীয়দের অভিযোগ, সেকান্দার সরদার, সজল চৌধুরী ও সাইফুল হাজীর উদ্যোগে মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে অনুষ্ঠান আয়োজন করা হলেও এ বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির কোনো অনুমতি নেওয়া হয়নি।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক (সেক্রেটারি) মাস্টার মাকসুদুর রহমান বলেন, “এ বিষয়ে আমাদের কিছুই জানানো হয়নি। কমিটির অনুমতি ছাড়াই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।”

এ ঘটনায় স্থানীয় মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, মসজিদ মুসলমানদের অন্যতম পবিত্র ইবাদতখানা। এর পবিত্রতা, মর্যাদা ও ধর্মীয় পরিবেশ অক্ষুণ্ন রাখতে মসজিদের ভেতরে যেকোনো অনুষ্ঠান আয়োজনের আগে মসজিদ পরিচালনা কমিটির অনুমতি নেওয়া এবং ইসলামী শিষ্টাচার অনুসরণ করা অত্যন্ত জরুরি।

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost