, , ,
শিরোনাম
জানাজা শেষে সাংবাদিক মিরাজের দাফন সম্পন্ন : শোকে স্তব্দ মিডিয়াপাড়া টিটিসির ভেতরে হাঁস-মুরগি ও কবুতর পালন *অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ বরিশালে নকল প্যাকেট ও অনুমোদনহীন ট্রেডমার্ক ব্যবহারে সূর্যমুখী এন্টারপ্রাইজকে লাখ টাকা জরিমানা কাউখালীতে আমন মৌসুমে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে কঠোর মনিটরিং: ন্যায্যমূল্যে সার পেয়ে খুশি কৃষক সুশাসন নিশ্চিতে নাগরিকদের ঐক্যবদ্ধ ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান নামাজ শেষে বাড়ি ফেরার পথে সাবেক ইউপি সদস্য নিহত রাতে ‘বেগুন ভর্তা’ খাওয়ার পর ৩ বোনের রহস্যজনক মৃত্যু খেজুরের বিচি, কামড়ানো শসা আর পোড়ানো চুড়ি দেখে শনাক্ত হয় খুনি বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে অভিযোগ: সাড়ে ৭ কোটি টাকা লোপাটের দাবি হিজলায় আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক ভূঁইয়ার উদ্যোগে ও রেমিডি মেডিকেল এর ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
নামাজ শেষে বাড়ি ফেরার পথে সাবেক ইউপি সদস্য নিহত

নামাজ শেষে বাড়ি ফেরার পথে সাবেক ইউপি সদস্য নিহত

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। রোববার (২৩ আগস্ট) ভোরে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড়দারোগারহাট বাজারের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক (৬৬) উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কমলদহ গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। তিনি ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরে ফজরের নামাজ আদায় করে মহাসড়কের পাশ দিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আহত অবস্থা উদ্ধার করে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তৌকির বলেন, ‘হাসপাতালে আনার আগেই আব্দুল খালেকের মৃত্যু হয়েছে।’

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, ‘পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া আব্দুল খালেকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে। দুর্ঘটনা জড়িত গাড়িটিকে সনাক্তের চেষ্টা চলছে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost