, , ,
শিরোনাম
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন জলিল ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বর মন্ডলের বদলি, হতাশ উজিরপুরবাসী সরকার ছয় মাসের মধ্যেই লাইনচ্যুত হয়ে গেছে: সারজিস আলম নেছারাবাদে সমবায় সমিতির নামে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাজাপ্রাপ্ত বিশ্বজিৎ গ্রেপ্তার কুয়াকাটায় ২০ দোকানে তালা: জমি বিরোধের আড়ালে দখলের লড়াই, প্রশ্নের মুখে রাজনৈতিক প্রভাব অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা হচ্ছে, থাকবে কিউআর কোড ও রুট নির্ধারণ পিরোজপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় ৭ বছরের কারাদণ্ড এআই দিয়ে ভুয়া র‍্যাব কর্মকর্তা সেজে কিশোরীকে ‘ধর্ষণ’, যুবক গ্রেফতার সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত পিরোজপুরে অস্ত্র, গুলি ও গাঁজাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
আমড়া-লেবু দেওয়ার কথা বলে শিশু ছাত্রীকে ধর্ষণচেষ্টা

আমড়া-লেবু দেওয়ার কথা বলে শিশু ছাত্রীকে ধর্ষণচেষ্টা

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

আমড়া ও লেবু দেওয়ার কথা বলে মাদ্রাসার শিশু ছাত্রীকে ডেকে নিয়ে ৬৫ বছরের বৃদ্ধ হোসেন হাওলাদার ধর্ষণের চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুর বাবার এমন অভিযোগে মঙ্গলবার রাতে পুলিশ ওই বৃদ্ধকে আটক করে থানায় নিয়ে আসে। রাতেই তার বিরুদ্ধে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে।

বুধবার দুপুরে পুলিশ হোসেন হাওলাদারকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে।

জানা গেছে, গত ১৯ আগস্ট বিকালে আমতলী উপজেলার পশ্চিম চিলা গ্রামের ওই শিশু ও তার কয়েকজন সহপাঠীর সঙ্গে মসজিদে আরবি পড়তে যাচ্ছিল। পথিমধ্যে বৃদ্ধ হোসেন হাওলাদার ওই শিশুকে লেবু ও আমড়া দেওয়ার কথা বলে তার ঘরে ডেকে নেন। পরে শিশুকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করলে বাইরে থাকা তার সহপাঠীরা শিশুর চাচিকে ডেকে নেন। পরে বৃদ্ধ শিশুকে ছেড়ে দেন।

এলাকায় জানাজানি হলে স্থানীয় প্রভাবশালীরা ঘটনাটি মীমাংসার নামে ধামাচাপা দেয়। কিন্তু ৭ দিন পেরিয়ে গেলেও তারা বিষয়টি মীমাংসা করেনি। পরে মঙ্গলবার রাতে শিশুর বাবা আমতলী থানায় মামলা করেন।

ওই শিশুর বাবা বলেন, ঘটনার সঙ্গে জড়িত বৃদ্ধ হোসেন হাওলাদারের শাস্তি দাবি করছি।

গ্রেফতার হোসেন হাওলাদারের স্ত্রী মমতাজ বেগম বলেন, জমি নিয়ে ওই পরিবারের সঙ্গে দীর্ঘ দিন ধরে আমাদের বিরোধ চলছে। জমি দখল করতেই আমার স্বামীকে ফাঁসাতে মিথ্যা অভিযোগে মামলা দিয়েছে। তদন্ত করলেই আসল সত্য বেড়িয়ে আসবে।

আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। বৃদ্ধকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost