, , ,
শিরোনাম
কাউখালীতে কঁচা নদীতে নৌ পুলিশের অভিযান: ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি আলী হোসেন, সম্পাদক আহসান হাবিব উজিরপুরে সড়ক ছাড়াই দাঁড়িয়ে আছে ৭ কোটি টাকার সেতু কাউখালীতে সার্বিক আইন-শৃঙ্খলা ও সামাজিক ব্যাধি প্রতিরোধে সচেতনতামূলক সভা বামনায় সাইফুল হত্যার বিচার ও প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী জেলেদের জীবনমান উন্নয়নে কাজ করছে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা ভাণ্ডারিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা ও লুটপাট, চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেপ্তার বরিশালে হামে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু আমড়া-লেবু দেওয়ার কথা বলে শিশু ছাত্রীকে ধর্ষণচেষ্টা চাঁদাবাজ-দখলবাজদের কড়া হুঁশিয়ারি রিজভীর
বামনায় সাইফুল হত্যার বিচার ও প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী

বামনায় সাইফুল হত্যার বিচার ও প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী

Reporter
প্রতিবেদক : মোঃ নাসির মোল্লা
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বরগুনার বামনা উপজেলার ৩ নম্বর রামনা ইউনিয়নের অযোধ্যা গ্রামে মো. সাইফুল ইসলাম (২৫) হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ।

গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ১১ঘটিকায় অযোধ্যা গ্রামে এ মানববন্ধন করেন। এতে নিহত সাইফুলের স্বজন, স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ৩১ জুলাই গভীর রাতে সাইফুল ইসলামকে ঘুমের ওষুধ খাওয়ানোর পর বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী সুমাইয়া আক্তারের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ঘটনার পর সুমাইয়া বাড়ি থেকে পালিয়ে যান বলেও দাবি করেন নিহতের স্বজনরা।

নিহতের পরিবারের আরও অভিযোগ, এ হত্যাকাণ্ডের সঙ্গে সুমাইয়ার বোন সোনিয়াও জড়িত থাকতে পারেন। তবে এসব অভিযোগের বিষয়ে সুমাইয়া বা সোনিয়ার বক্তব্য পাওয়া যায়নি এবং তাদের সম্পৃক্ততার বিষয়টি তদন্তসাপেক্ষ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাইফুলের হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। বিশেষ করে অভিযোগে থাকা সুমাইয়া আক্তার ও তার বোন সোনিয়াসহ সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের দাবি জানান তারা।নিহতের স্বজনদের দাবি, প্রায় দেড় বছর আগে একই গ্রামের ইউনুস আলীর মেয়ে সুমাইয়ার সঙ্গে সাইফুলের বিয়ে হয়। ঘটনার দিন রাতে প্রতিদিনের মতো তারা একসঙ্গে ঘুমাতে যান।

পরদিন সকালে সাইফুলকে নিস্তেজ অবস্থায় পাওয়া যায় এবং স্ত্রীকে ঘরে পাওয়া যায়নি।খবর পেয়ে বামনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন খান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়েছে। ময়নাতদন্তের পর তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।

মানববন্ধন থেকে বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান—সাইফুল হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নিহতের পরিবার যেন ন্যায়বিচার পায়, সেটিই এখন তাদের একমাত্র দাবি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost