, , ,
শিরোনাম
মেহেন্দিগঞ্জে পরকীয়ার অভিযোগে নারী—পুরুষকে আটক, এলাকায় চাঞ্চল্য হিজলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার জুলাই যোদ্ধার তালিকায় ‘ভুয়া নাম’ নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের পা ভাঙার অভিযোগ চরফ্যাশনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচতলা গরু-ছাগলের খোঁয়াড়, অনুপস্থিত দুই শিক্ষককে নোটিশ ডাকাতবিরোধী অভিযানে এবার পুলিশের বিরুদ্ধেই মামলা, আসামি চকরিয়া থানার ওসিসহ ৭ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ, গুলি-ককটেল যুবলীগ নেত্রীকে বাসায় ডাকা সেই ওসি প্রত্যাহার গরুর নলি কিনে বাড়ি গিয়ে দেখেন ভেতরে এক্সট্রা চর্বি দিয়ে ভরা, মাংস নিয়ে আদালতে নারী প্রেমের টানে ভারত থেকে বরিশালে তরুণ, ১৭ বছরের কিশোরীকে বিয়ের দাবি
ফিতা কেটে সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা

ফিতা কেটে সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

বরগুনার বামনায় একটি খালের ওপর স্থানীয়দের অর্থায়নে নির্মিত কাঠের সাঁকো ফিতা কেটে উদ্বোধন করেছেন ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রাশেদ খান মামুন।

শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার ডৌয়াতলা ইউনিয়নে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে এ সাঁকো উদ্বোধন করা হয়।

স্থানীয়রা জানান, ডৌয়াতলা ইউনিয়নের হোগলপাতি এলাকার খালের ওপর সাঁকোটি নির্মাণ করা হয়। ওই খালের ওপর একটি লোহার সেতু ছিলো। সেটি পরিত্যক্ত হয়ে খালে ধসে পড়ে আছে। ফলে এই এলাকার মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। এ কারণে স্থানীয়দের অর্থায়নে গাছ দিয়ে প্রায় ৪০ ফুট সাঁকো নির্মাণ করা হয়। সাঁকো উদ্বোধন অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ,বিএনপি নেতা রাশেদ খান মামুন কাঁচি হাতে লাল ফিতা কাটছেন। এসময় তার পেছনে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দাঁড়িয়ে ছিলেন।

জানতে চাইলে বিএনপির নেতা রাশেদ খান মামুন বলেন, স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে নানা প্রজাতির গাছ সংগ্রহ করে নিজেদের অর্থায়নে সাঁকোটি নির্মাণ করেছে। আমিও পাঁচ হাজার টাকা দিয়েছি। এখানে একটি লোহার সেতু ছিলো, সেটি ভেঙে পড়ে আছে।

তিনি আরও বলেন, আমাদের চিপ হুইপ নুরুল ইসলাম মনি ভাই বলেছেন, এখানে একটি সেতু করা হবে। সাঁকোটি সাময়িক সময়ের জন্য করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost