, , ,
শিরোনাম
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন জলিল ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বর মন্ডলের বদলি, হতাশ উজিরপুরবাসী সরকার ছয় মাসের মধ্যেই লাইনচ্যুত হয়ে গেছে: সারজিস আলম নেছারাবাদে সমবায় সমিতির নামে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাজাপ্রাপ্ত বিশ্বজিৎ গ্রেপ্তার কুয়াকাটায় ২০ দোকানে তালা: জমি বিরোধের আড়ালে দখলের লড়াই, প্রশ্নের মুখে রাজনৈতিক প্রভাব অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা হচ্ছে, থাকবে কিউআর কোড ও রুট নির্ধারণ পিরোজপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় ৭ বছরের কারাদণ্ড এআই দিয়ে ভুয়া র‍্যাব কর্মকর্তা সেজে কিশোরীকে ‘ধর্ষণ’, যুবক গ্রেফতার সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত পিরোজপুরে অস্ত্র, গুলি ও গাঁজাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
পটুয়াখালীতে যুবদল নেতাকে কুপিয়ে জখম

পটুয়াখালীতে যুবদল নেতাকে কুপিয়ে জখম

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

পটুয়াখালীর বাউফলে এক যুবদল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় তার হাতের রগ কেটে দেওয়ার হয়।

​শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দুর্গম জনপথ চন্দ্রদ্বীপ ইউনিয়নে বেল্লাল মল্লিকের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।

​আহত যুবদল নেতা রমিজ মৃধা। তিনি চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক এবং স্থানীয় মৃত পঞ্চম আলী মৃধার ছেলে।

​পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় বেল্লাল মল্লিকের দোকানের সামনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন রমিজ মৃধা। এ সময় তার প্রতিবেশী জিসান মৃধা (২০) ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপায় এবং তার হাতের রগ কেটে পালিয়ে যায়।

​স্থানীয় সূত্র জানায়, প্রায় এক সপ্তাহ আগে জিসানকে মাদক সেবনের কারণে বকাঝকা করেছিলেন যুবদল নেতা রমিজ মৃধা। এরপর গত মঙ্গলবার ৫০ হাজার টাকা চুরির ঘটনায় জিসানকে শাস্তিও দেন এ নেতা।

ওই ঘটনার জের ধরেই পরিকল্পিতভাবে রমিজের ওপর এ হামলা চালানো হয়েছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। হামলার পর রমিজকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় স্থানীয়রা।

​বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মামুনুর রশিদ জানান, ভুক্তভোগীর হাতে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ ও পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে তার হাতের রগ কেটে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।

​বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘ঘটনা জানার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost