, , ,
শিরোনাম
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন জলিল ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বর মন্ডলের বদলি, হতাশ উজিরপুরবাসী সরকার ছয় মাসের মধ্যেই লাইনচ্যুত হয়ে গেছে: সারজিস আলম নেছারাবাদে সমবায় সমিতির নামে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাজাপ্রাপ্ত বিশ্বজিৎ গ্রেপ্তার কুয়াকাটায় ২০ দোকানে তালা: জমি বিরোধের আড়ালে দখলের লড়াই, প্রশ্নের মুখে রাজনৈতিক প্রভাব অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা হচ্ছে, থাকবে কিউআর কোড ও রুট নির্ধারণ পিরোজপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় ৭ বছরের কারাদণ্ড এআই দিয়ে ভুয়া র‍্যাব কর্মকর্তা সেজে কিশোরীকে ‘ধর্ষণ’, যুবক গ্রেফতার সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত পিরোজপুরে অস্ত্র, গুলি ও গাঁজাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
বামনায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্টের নতুন আহ্বায়ক কমিটি গঠন

বামনায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্টের নতুন আহ্বায়ক কমিটি গঠন

Reporter
প্রতিবেদক : নাসির মোল্লা
প্রকাশিত : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

বরগুনার বামনা উপজেলায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এবং পূজা উদযাপন ফ্রন্টের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (৩০ আগস্ট ২০২৬) উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক কমিটির সভাপতি অধ্যক্ষ পরিমল চন্দ্র কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে পৃথক দুটি আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, বরগুনা জেলা শাখার সভাপতি মিলটন গয়ালী।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার লক্ষ্যে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, বামনা উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে অধ্যক্ষ পরিমল চন্দ্র কর্মকার এবং সদস্য সচিব হিসেবে বাবুল চন্দ্র বেপারী নির্বাচিত হন।

অন্যদিকে, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন শিক্ষক সমীর রঞ্জন দাশ এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন কমল বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে মিলটন গয়ালী নবনির্বাচিত নেতৃবৃন্দকে ধর্মীয় সম্প্রীতি, সামাজিক ঐক্য এবং সংগঠনের সার্বিক উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সভায় উপজেলার হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে উপস্থিত নেতারা আশা প্রকাশ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost