, , ,
শিরোনাম
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন জলিল ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বর মন্ডলের বদলি, হতাশ উজিরপুরবাসী সরকার ছয় মাসের মধ্যেই লাইনচ্যুত হয়ে গেছে: সারজিস আলম নেছারাবাদে সমবায় সমিতির নামে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাজাপ্রাপ্ত বিশ্বজিৎ গ্রেপ্তার কুয়াকাটায় ২০ দোকানে তালা: জমি বিরোধের আড়ালে দখলের লড়াই, প্রশ্নের মুখে রাজনৈতিক প্রভাব অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা হচ্ছে, থাকবে কিউআর কোড ও রুট নির্ধারণ পিরোজপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় ৭ বছরের কারাদণ্ড এআই দিয়ে ভুয়া র‍্যাব কর্মকর্তা সেজে কিশোরীকে ‘ধর্ষণ’, যুবক গ্রেফতার সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত পিরোজপুরে অস্ত্র, গুলি ও গাঁজাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
মেহেন্দিগঞ্জে মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মেহেন্দিগঞ্জে মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

Reporter
প্রতিবেদক : এস এম শাহা-আলম
প্রকাশিত : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের পূর্ব সুলতানী গ্রামের মেঘনা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নদীর তীরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে তারা বিষয়টি স্থানীয় চৌকিদার মেহেদী হাসানকে জানান। ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তার শরীরের উপরের অংশে কোনো পোশাক ছিল না। নিচের অংশে দুটি প্যান্টের একটি পরিহিত ছিল এবং অন্যটি অর্ধেক খোলা অবস্থায় ছিল।

স্থানীয়দের ধারণা, মেঘনা নদীর জোয়ারের পানির সঙ্গে মরদেহটি ভেসে এসে নদীর তীরে আটকে থাকতে পারে।

স্থানীয় চৌকিদার মেহেদী হাসান বলেন, “সকালে স্থানীয় কয়েকজন আমাকে ফোন করে নদীর তীরে একটি মরদেহ পড়ে থাকার বিষয়টি জানান। পরে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মেহেন্দিগঞ্জ থানা পুলিশকে অবহিত করি।”

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনার পর পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost