, , ,
শিরোনাম
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন জলিল ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বর মন্ডলের বদলি, হতাশ উজিরপুরবাসী সরকার ছয় মাসের মধ্যেই লাইনচ্যুত হয়ে গেছে: সারজিস আলম নেছারাবাদে সমবায় সমিতির নামে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাজাপ্রাপ্ত বিশ্বজিৎ গ্রেপ্তার কুয়াকাটায় ২০ দোকানে তালা: জমি বিরোধের আড়ালে দখলের লড়াই, প্রশ্নের মুখে রাজনৈতিক প্রভাব অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা হচ্ছে, থাকবে কিউআর কোড ও রুট নির্ধারণ পিরোজপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় ৭ বছরের কারাদণ্ড এআই দিয়ে ভুয়া র‍্যাব কর্মকর্তা সেজে কিশোরীকে ‘ধর্ষণ’, যুবক গ্রেফতার সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত পিরোজপুরে অস্ত্র, গুলি ও গাঁজাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
ভান্ডারিয়ায় ‘’নজরুল বর্ষ’’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভান্ডারিয়ায় ‘’নজরুল বর্ষ’’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Reporter
প্রতিবেদক : জাকির হোসেন কাজী
প্রকাশিত : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
 জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ‘’নজরুল বর্ষ “উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগষ্ট) সকাল ১০টায় পৌরসভার অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী  অফিসার  মোঃ হাসিবুল হাসান এর  সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ  ইব্রাহীম মোল্যা, উপজেলা  প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বদিউজ্জামান , থানা অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিল্পব, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক ওয়াসিন মান্নান  উৎপল, বিশিস্ট সমাজ সেবক জুলফিকার আলী হাওলাদার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য জীবন, সাহিত্যকর্ম, সংগীত ও মানবতাবাদী দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন।
তারা বলেন, নজরুল ছিলেন অন্যায়, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার এক চিরবিদ্রোহী কবি। তাঁর লেখনীতে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও মানুষের মুক্তির যে বার্তা রয়েছে, তা বর্তমান প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়া জরুরি।
 বক্তারা আরও বলেন, নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম যুগে যুগে মানুষকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সাম্য ও মানবিকতার পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে। নতুন প্রজন্মকে জাতীয় কবির সাহিত্য ও দর্শনের সঙ্গে পরিচিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের আমন্ত্রিত অতিথি শিল্পীদের গান, নজরুলগীতি ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। বিশেষ করে নজরুলগীতির সুর ও কবিতা আবৃত্তিতে প্রাণবন্ত হয়ে ওঠে সভা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তর ও রাজনৈতিক দলের প্রতিনিধি, উপজেলার বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ  উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost