, , ,
শিরোনাম
ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বর মন্ডলের বদলি, হতাশ উজিরপুরবাসী সরকার ছয় মাসের মধ্যেই লাইনচ্যুত হয়ে গেছে: সারজিস আলম নেছারাবাদে সমবায় সমিতির নামে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাজাপ্রাপ্ত বিশ্বজিৎ গ্রেপ্তার কুয়াকাটায় ২০ দোকানে তালা: জমি বিরোধের আড়ালে দখলের লড়াই, প্রশ্নের মুখে রাজনৈতিক প্রভাব অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা হচ্ছে, থাকবে কিউআর কোড ও রুট নির্ধারণ পিরোজপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় ৭ বছরের কারাদণ্ড এআই দিয়ে ভুয়া র‍্যাব কর্মকর্তা সেজে কিশোরীকে ‘ধর্ষণ’, যুবক গ্রেফতার সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত পিরোজপুরে অস্ত্র, গুলি ও গাঁজাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার ববি ছাত্রদল নেতাদের বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও লুটের অভিযোগ
ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস পুকুরে, আহত ১৫

ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস পুকুরে, আহত ১৫

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬

ফরিদপুরের ট্রাকের সঙ্গে সংঘর্ষে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় বাসে থাকা অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা—বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফরিদপুরের দিক থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিল জে.আর পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি মহাসড়কের ওপর উল্টে পড়ে।

এ দিকে দুর্ঘটনার বিকট শব্দে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা পুকুরে পড়া বাসের যাত্রীদের উদ্ধার করে আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অন্যদিকে দুর্ঘটনার কারণে ঢাকা—বরিশাল মহাসড়কের ওই অংশে কিছুসময় যান চলাচল ব্যাহত হয়। সড়কের ওপর ট্রাক উল্টে থাকায় তৈরি হয় যানজট। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে নেওয়ার পর ধীরে ধীরে যানচলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধারের পাশাপাশি ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মহাসড়কে বিপরীতমুখী যানবাহনের অসতর্ক চলাচলের কারণেই এ সংঘর্ষ ঘটে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost