, , ,
শিরোনাম
মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, খোঁজ মেলেনি বামনায় দুর্ধর্ষ চূরির অভিযোগ পাওয়া গিয়াছে চোরাই কৃত মালামাল উদ্ধারসহ গ্রেফতার-৩ মঠবাড়িয়ায় গ্রীষ্মকালীন আন্তস্কুল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন আদালতে আসামির দাবি: ‘জেলে পচে মরলেও চুমকিকে বিয়ে করবো না’ কাজিরহাটে প্রেমের টানে বাড়ি ছাড়ার অভিযোগ, ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিখোঁজ বাবুগঞ্জের শিক্ষার্থী লামিয়ার আত্মহত্যা: প্রেমের সম্পর্ক নিয়ে পরিবারের অভিযোগ মেহেন্দিগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ উইপোকার দাপটে মধ্যরাতে সার্কিট হাউজ ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা তাহের নেপালে নতুন করে বন্যার শঙ্কা! ধস নেমে এ বার প্রায় অবরুদ্ধ চৌলানি নদীর গতিপথ, উদ্বিগ্ন জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা পর্নোগ্রাফি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ও ১৪ মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার
বামনায় পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবাসহ আটক ৫

বামনায় পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবাসহ আটক ৫

Reporter
প্রতিবেদক : মোঃ নাসির মোল্লা বরগুনা
প্রকাশিত : শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬

বরগুনার বামনায় একটি হোটেলে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ৪ নং ডৌয়াতলা ইউনিয়নের ডৌয়াতলা-রামনা সড়কের পাশে তানজিলা হোটেলে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, বামনা থানার এসআই আবদুর রহমান রনি সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে নিয়মিত আইনশৃঙ্খলা ডিউটি করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন ডৌয়াতলার রামনা রোডস্থ তানজিলা হোটেলে ইয়াবা নিয়ে কয়েক জন ব্যাক্তি অপেক্ষায় আছে বিষয়টি অফিসার অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন খানকে অবহিত করলে তার নেতৃত্বে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়।

পরে তাদের কাছ থেকে ২৫ পিস এমফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন—
ডৌয়াতলা গ্রামের মো. ছগির মৃধা, ছোনবুনিয়া গ্রামের মো. মিজান মল্লিক, ডৌয়াতলা গ্রামের মো. জামাল হোসেন, ছগির মৃধার স্ত্রী ফাতিমা বেগম এবং সীমা আক্তার।

পুলিশের দাবি, অভিযানের সময় উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার হওয়া ইয়াবা বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আটক পাঁচজনের বিরুদ্ধে বামনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন খান বলেন
মাদকের বিরুদ্ধে বামনা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

বামনা থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost