, , ,
শিরোনাম
মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, খোঁজ মেলেনি বামনায় দুর্ধর্ষ চূরির অভিযোগ পাওয়া গিয়াছে চোরাই কৃত মালামাল উদ্ধারসহ গ্রেফতার-৩ মঠবাড়িয়ায় গ্রীষ্মকালীন আন্তস্কুল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন আদালতে আসামির দাবি: ‘জেলে পচে মরলেও চুমকিকে বিয়ে করবো না’ কাজিরহাটে প্রেমের টানে বাড়ি ছাড়ার অভিযোগ, ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিখোঁজ বাবুগঞ্জের শিক্ষার্থী লামিয়ার আত্মহত্যা: প্রেমের সম্পর্ক নিয়ে পরিবারের অভিযোগ মেহেন্দিগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ উইপোকার দাপটে মধ্যরাতে সার্কিট হাউজ ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা তাহের নেপালে নতুন করে বন্যার শঙ্কা! ধস নেমে এ বার প্রায় অবরুদ্ধ চৌলানি নদীর গতিপথ, উদ্বিগ্ন জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা পর্নোগ্রাফি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ও ১৪ মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার
বামনায় দুর্ধর্ষ চূরির অভিযোগ পাওয়া গিয়াছে চোরাই কৃত মালামাল উদ্ধারসহ গ্রেফতার-৩

বামনায় দুর্ধর্ষ চূরির অভিযোগ পাওয়া গিয়াছে চোরাই কৃত মালামাল উদ্ধারসহ গ্রেফতার-৩

Reporter
প্রতিবেদক : মো: নাসির মোল্লা
প্রকাশিত : রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬

বরগুনার বামনা উপজেলার ৩ নং রামনা ইউনিয়নের খোলপটুয়া গ্রামের ২ নং ওয়ার্ডে মৃত্যু হারুন অর রশিদ মোল্লার পুত্র কামাল মোল্লার বসতঘরে চুরির ঘটনায় জড়িত সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে চোরাই কৃত মালামাল উদ্ধারসহ গ্রেফতার করেন বামনা থানা পুলিশ। চোরাই স্বর্ণালংকার, রূপা এবং নগদ টাকাসহ মোট ৫৭,৩১০ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

গত শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৩নং রামনা ইউনিয়নের খোলপটুয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন—গোলাঘাটা করইতলা গ্রামের মোঃ আবদুল্লাহ খান (২০), খোলপটুয়া গ্রামের মোঃ রাসেল মুসুল্লি (২২) এবং একই গ্রামের ১৭ বছর বয়সী এক কিশোর।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, খোলপটুয়া গ্রামের অটোরিকশা চালক মোঃ কামাল মোল্লা গত ৪ সেপ্টেম্বর সকালে জীবিকার তাগিদে বাইরে যান। এ সময় ফাঁকা ঘরের ভেন্টিলেটর দিয়ে ভেতরে প্রবেশ করে স্টিলের শোকেসের ড্রয়ার ভেঙে স্বর্ণালংকার, রূপা এবং নগদ টাকাসহ মোট ৫৭,৩১০ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

​পরদিন ৫ সেপ্টেম্বর সকালে স্থানীয় বাসিন্দা ও সাক্ষীদের সহায়তায় সন্দেহভাজন ওই তিনজনকে আটক করে পুলিশকে খবর দেওয়া হয়। পরবর্তীতে বামনা থানার এসআই মোঃ শহীদুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসামীদের জিজ্ঞাসাবাদ করে এক পর্যায়ে তারা চুরির কথা স্বীকার করে এবং জনৈক এমাদুল হকের বসতঘরের পিছনের দেয়ালসংলগ্ন মাটিচাপা দেওয়া অবস্থায় পলিথিনে মোড়ানো চোরাই মালামাল বের করে দেয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে ছিল ১ জোড়া সোনার রিং, ১টি নাকফুল, ২ ভরি রূপার নুপুর এবং নগদ ৩,৩১০ টাকা।

​এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কামাল মোল্লা বাদী হয়ে বামনা থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost