, , ,
শিরোনাম
ভাণ্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতা সভা ইউএনও ও ওষুধ প্রশাসনের অভিযানে মঠবাড়িয়ায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা কাউখালীতে বিশেষ অভিযানে চৌকিদারদের দিকনির্দেশনা দিলেন ওসি আনোয়ার হোসেন হিজলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম সহকারী পরিচালক পদে পদোন্নতি স্যানিটারি ইন্সপেক্টরের সাইনবোর্ড ব্যবহার” আগৈলঝাড়ার ‘চাঁদাবাজ সুকলাল’ এখন বরিশালে নেশার টাকা না দেওয়ায় বাবা-মাকে মারধর, বাবার পুরুষাঙ্গ কেটে ফেলার হুমকির অভিযোগ নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্ন, স্তন অপারেশনের পর যুবতীর মৃত্যু মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মুলাদীতে চাকরির প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগ পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন
হিজলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম সহকারী পরিচালক পদে পদোন্নতি

হিজলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম সহকারী পরিচালক পদে পদোন্নতি

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬

বরিশালের হিজলা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমকে সহকারী পরিচালক পদে পদোন্নতি দিয়ে মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তার দপ্তরে পদায়ন করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. খালেদ কনক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, বর্তমানে হিজলায় কর্মরত মোহাম্মদ আলমকে সহকারী পরিচালক হিসেবে জেলা মৎস্য কর্মকর্তার দপ্তর, মুন্সীগঞ্জে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তাকে উপপরিচালক (চিংড়ি), মৎস্য অধিদপ্তর, মৎস্য ভবন, রমনা, ঢাকার অধীনে সংযুক্ত রেখে চিংড়ি শাখায় দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশে আরও বলা হয়েছে, তিনি তার নিকট রক্ষিত সকল দায়িত্বভার বরিশাল সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করবেন। আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৬ সালের মধ্যে দায়িত্বভার হস্তান্তর করতে হবে। অন্যথায় পরবর্তী কার্যদিবসে তিনি বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি প্রাপ্ত হয়েছেন বলে গণ্য হবেন।

উল্লেখ্য, মোহাম্মদ আলম দীর্ঘদিন ধরে হিজলা উপজেলায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে তিনি মেঘনা নদীতে মা ইলিশ, জাটকা ও পাঙ্গাসের পোনা সংরক্ষণে পরিচালিত বিভিন্ন সরকারি অভিযান বাস্তবায়ন, অবৈধ জাল জব্দ এবং মৎস্যসম্পদ রক্ষায় সচেতনতামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্থানীয় জেলেদের মাঝে সরকারি নীতিমালা বাস্তবায়ন এবং টেকসই মৎস্যসম্পদ সংরক্ষণে তার কার্যক্রম ব্যাপকভাবে পরিচিত।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost