, , ,
শিরোনাম
বর্ষায় পানির নিচে থাকে বিদ্যালয়ের মাঠ, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত ভূমি অফিসে জেলা প্রশাসনের আকস্মিক অভিযান, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ ৫ দিনের ব্যবধানে স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি পরিবর্তন পটুয়াখালীর তেঁতুলিয়া নদীর ভাঙনে বিলীন ২০ কবর, হুমকিতে হাজিরহাট বাজার পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ, একই ওয়ার্ডে সাধারণ ও ডেঙ্গু রোগী সাংবাদিক মাহমুদ হাসানের মায়ের ইন্তেকাল, জেলা সাংবাদিক ইউনিয়নের শোক নলছিটিতে জমি রেজিস্ট্রি ফি ও সরকারি নির্ধারিত মূল্যের বিরুদ্ধে বিক্ষোভ মুলাদীতে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ দুইজন আটক কাজিরহাটে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
বরিশালে ময়লার স্তুপ থেকে দুই নবজাতকের মরাদেহ উদ্ধার

বরিশালে ময়লার স্তুপ থেকে দুই নবজাতকের মরাদেহ উদ্ধার

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬

বরিশাল নগরীর নতুন বাজার ফরেস্ট অফিসের সামনের একটি ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া দুটি শিশুর মধ্যে একটি ছেলে ও একটি মেয়েশিশু।

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর নতুন বাজার এলাকায় বন বিভাগের অফিসের সামনে থেকে বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের সহায়তায় এই মরদেহ দুটি উদ্ধার করা হয়।

 

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ওই এলাকায় নিয়মিত ময়লা পরিষ্কার করতে যান। ময়লা নির্ধারিত গাড়িতে তোলার সময় জাকির নামে একজন পরিচ্ছন্নতাকর্মী স্তূপের ভেতরে কাচের বয়ামে অস্বাভাবিক অবস্থায় শিশু দুটিকে দেখতে পান।

 

ঘটনার বিবরণ দিয়ে পরিচ্ছন্নতাকর্মী জাকির জানান, তিনি ময়লা পরিষ্কারের সময় কাচের দুটি আলাদা পাত্র দেখতে পান। এর মধ্যে একটি ছোট কাচের বয়াম এবং অন্যটি একটি বড় বোতলে প্লাস্টিক বা আবরণে আবদ্ধ অবস্থায় ছিল। বিষয়টি দেখতে পেয়ে তিনি কালবিলম্ব না করে তাৎক্ষণিক আশপাশের স্থানীয় লোকজনকে খবর দেন। পরবর্তী সময়ে স্থানীয়দের মাধ্যমে কোতোয়ালি থানা—পুলিশকে অবহিত করা হলে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশু দুটির মরদেহ নিজেদের হেফাজতে নেন।

 

ঘটনার আকস্মিকতায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে ধারণা করছেন, কোনো হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার বা ক্লিনিক অবৈধ গর্ভপাত ঘটানোর পর আলামত লুকাতে শিশু দুটিকে কাচের বয়ামে ভরে ময়লার স্তূ*পে ফেলে রেখে গেছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাচের বয়াম থেকে মৃত অবস্থায় নবজাতক দুটিকে উদ্ধার করেছে। ময়নাতদন্ত কার্যক্রম সম্পন্ন করার জন্য মরদেহ দুটি বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ ও তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost