, , ,
শিরোনাম
কাঠালিয়ায় পাথরবোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস, আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ কাউনিয়ায় বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি ‘মান্না সুমন’ আটক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার বিলুপ্ত হলো র‍্যাব,সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা মেহেন্দিগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ ৬ মাদক- -কারবারি-আটক কাজিরহাটে ১০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক বরিশালের জিয়া সড়কে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চেক জালিয়াতির মামলায় নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর কারাদণ্ড
কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা

কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা

Reporter
প্রতিবেদক : রাহাতুজ্জামান
প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বাজারে পরিবেশ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অপরাধে মো. মামুন নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় কাঁঠালিয়া উপজেলায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

​অভিযানকালে ব্যবসায়ী মো. মামুনের গোডাউন তল্লাশি করে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। পরে সেখান থেকে মোট ৬৩ কেজি পলিথিন জব্দ করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

​এছাড়াও একই দিনে ভ্রাম্যমাণ আদালতে শব্দ দূষণ রোধে পরিচালিত পৃথক অভিযানে বিধি লঙ্ঘনের দায়ে ‘সাকুরা পরিবহন’-কে আরও ২ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে এ দিন আদালত দুটি মামলায় মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করে।

​বরিশাল পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাঁঠালিয়ার ইউএনও মো. মকবুল হোসেন বলেন, “পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিনের ব্যবহার, মজুত এবং বিক্রি বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

​স্থানীয় সচেতন মহল ও ব্যবসায়ীরা মনে করছেন, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের নিয়মিত অভিযান পরিচালনা করা হলে দূষণ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost