বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

শিরোনাম
হিজলায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি: ‘জরুরি সেবা’র নামে গ্রাহক হয়রানির অভিযোগ মঠবাড়িয়ায় ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী অনুপস্থিত  কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ১৬ বছর পর কাউখালীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি কম ‘বৈশাখী চাঁদা’ না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ মৎস্যজীবী দলের নেতার বিরুদ্ধে আগৈলঝাড়ায় রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই পটুয়াখালীতে সালিসে বিপক্ষে কথা বলায় যুবককে কুপিয়ে হত্যা, চাচাতো ভাই গ্রেপ্তার খালের পাড়ে পড়ে নৌ অ্যাম্বুলেন্স ‘স্বপ্নযাত্রা’, চালু হয়নি একদিনও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র কাজিরহাট ভাসান চড়ে মাদক সেবনে ধ্বংসের পথে যুবসমাজ  মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত বিস্ফোরণে উড়ে গেল ভবনের দরজা-জানালা, বাবা-ছেলে গুরুতর আহত মেহেন্দিগঞ্জে নসিমন উল্টে চালকের মৃত্যু: ১৯ বছরেই নিভে গেল মেহেদীর জীবনপ্রদীপ বাকেরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় নববর্ষ উদযাপন বরিশাল কুখ্যাত মাদক ব্যবসায়ী কিসলু ইয়াবা নগদ টাকা সহ পুলিশের খাঁচায় আটক হোটেল ব্যবসার আড়ালে মাদক ও অসামাজিক কার্যকলাপ: বরিশালে অভিযানে মালিকসহ আটক ৬ বরিশালে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে বরিশালে আরও ২ শিশুর মৃত্যু আগৈলঝাড়ায় জরাজীর্ণ সেতু, বাঁশ দিয়ে জোড়াতালিতে চলছে পারাপার
পটুয়াখালীতে সালিসে বিপক্ষে কথা বলায় যুবককে কুপিয়ে হত্যা, চাচাতো ভাই গ্রেপ্তার

পটুয়াখালীতে সালিসে বিপক্ষে কথা বলায় যুবককে কুপিয়ে হত্যা, চাচাতো ভাই গ্রেপ্তার

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় শহিদুল ইসলাম মোল্লা (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার রতনদিতালতলী ইউনিয়নের কাচারিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ, সালিসে বিপক্ষে কথা বলার জেরে শহিদুলকে হত্যা করেছেন তাঁর চাচাতো ভাই। পরে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম দুলাল মোল্লা। তিনি কাচারিকান্দা গ্রামের কাঞ্চন মোল্লার ছেলে। অন্যদিকে নিহত শহিদুল একই এলাকার মোতাহার মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত দুলাল মোল্লা দীর্ঘদিন ধরে তাঁর বৃদ্ধ বাবা কাঞ্চন মোল্লা ও পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণ করতেন। এসব ঘটনায় ক্ষুব্ধ হয়ে গতকাল রাতে স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান দেওয়ানের কাছে অভিযোগ করেন কাঞ্চন মোল্লা। এ সময় কাঞ্চনের সঙ্গে ছিলেন তাঁর ভাইয়ের ছেলে শহিদুল ইসলাম। পরে দুলালকে সেখানে ডেকে পাঠানো হয়। সালিসে চাচা কাঞ্চনের পক্ষে কথা বলায় শহিদুলের ওপর ক্ষিপ্ত হন দুলাল।

ইউপি সদস্য বলেন, দুলাল মোল্লা দীর্ঘদিন ধরে পরিবারকে হুমকি দিয়ে আসছিলেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে ডেকে পাঠানো হয়। তবে দুলাল অভিযোগ অস্বীকার করে তর্কে জড়িয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি সবাইকে বাড়িতে পাঠিয়ে দেন এবং পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসার সিদ্ধান্ত নেন। এরপর মধ্যরাতে শহিদুলকে কুপিয়ে হত্যার খবর পান।

শহিদুলের ছোট ভাই রফিক মোল্লা (৪২) বলেন, দুলাল মোল্লা তাঁদের নিয়মিত খুন-জখমের হুমকি দিতেন। এ বিষয়ে অভিযোগ জানাতে গেলে গতকাল রাতে দুলাল ধারালো অস্ত্র দিয়ে শহিদুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। পরে শহিদুলকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

শহিদুল ইসলাম মোল্লার এক মেয়ে ও দুই ছেলে আছে জানিয়ে রফিক মোল্লা আরও বলেন, এ ঘটনায় তাঁদের বাবা মোতাহার মোল্লা গলাচিপা থানায় দুলাল মোল্লার নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেছেন।

মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, দুলাল মোল্লাকে আজ আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com