শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১২ অপরাহ্ন

শিরোনাম
স্ত্রীর আগুনে পুড়ল মোটরসাইকেল,জীবিকার একমাত্র অবলম্বন পুড়ে ছাই জিয়ানগরে বাল্যবিবাহ ঠেকাতে থানায় আশ্রয় নিলেন এসএসসি পরীক্ষার্থী বরিশালের সেই শীর্ষ সন্ত্রাসী মিল্টন গ্রেফতার পিরোজপুরে ডিবির ওসিসহ তিন পুলিশ প্রত্যাহার ভান্ডারিয়ায় খুনসহ ১৯টি মামলার আসামী বাবুল চৌকিদার গ্রেফতার ভাণ্ডারিয়ায় আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি, আতঙ্কে নির্ঘুম রাত কাটছে এলাকাবাসীর বাকেরগঞ্জে আসামি গ্রেফতারকালে পুলিশি নির্যাতনের অভিযোগ ভয়াবহ নদী ভাঙনে বিলীন হচ্ছে ভাসান চর বাগর যা গ্রাম মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেফতার পিকআপ ভর্তি ডিজেল, পেট্রোল ও অকটেন জব্দ বোতলজাত তেল ভরার সময় মোটরসাইকেলে অগ্নিকান্ড প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী বরিশালে বৈশাখী মেলায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড়, হাজারো মানুষের ঢল সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের পটুয়াখালীতে পুকুরে ধরা পড়ল ২৭ কেজির দুই কোরাল ঝালকাঠিতে বিএনপি নেতার বিরুদ্ধে স্ত্রীর নির্যাতনের অভিযোগ কাউখালীতে পল্লী বিদ্যুতের জোনাল অফিস না থাকায় চরম ভোগান্তিতে হাজার হাজার গ্রাহক নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণ করলেন এমপি ই‌লেন ভু‌ট্টো মঠবাড়িয়ায় খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করেন জনাব রুহুল আমিন দুলাল (এম পি) ভোলায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, ছেলে আহত
প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে অবসর ভাতা চালুর লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। আজ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেন নেগবানকে দেখতে গিয়ে মন্ত্রী এ কথা বলেন।

তথ্যমন্ত্রী জানান, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হলেও এই খাতের কর্মীরা প্রাতিষ্ঠানিক সুরক্ষার বাইরে থাকায় নানা অনিশ্চয়তার মধ্যে কাজ করেন। বিশেষ করে প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার বিষয়টি দীর্ঘদিন ধরে উপেক্ষিত ছিল। এ বাস্তবতায় সরকার তাদের জন্য অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, “সাংবাদিকতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পেশা। কিন্তু দুঃখজনকভাবে অনেক প্রবীণ সাংবাদিক জীবনের শেষ পর্যায়ে আর্থিক কষ্টে দিন কাটান। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার কাজ করছে, যাতে তারা সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারেন।”

মন্ত্রী আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে সরকার নীতিমালা প্রণয়নে কাজ করছে। একইসঙ্গে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।

তিনি উল্লেখ করেন, সমাজের মেধাবী ও প্রতিভাবান মানুষদের টিকিয়ে রাখতে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা অপরিহার্য। সাংবাদিকদের মতো গুরুত্বপূর্ণ পেশাজীবীদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।

এসময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেন নেগবানের হাতে এক লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন।

এ সময় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, ট্রাস্টি বোর্ডের সদস্য খোন্দকার কাওছার হোসেন ও বরিশাল প্রেশক্লাব এর সিনিয়র সহ —সভাপতি জাকির হোসেন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com