রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় খুন সহ ১৯ মামলার আসামী বাবুল চৌকিদারকে গ্রেফতার করেছে থানার পুলিশ।
তিনি ভান্ডারিয়ার ৭ নাম্বার গৌরিপুর ইউনিয়নের মাটিভাঙা এলাকার বাসিন্দা মৃত ওয়াজেদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৮ এপ্রিল শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ এলাকা মাটিভাঙা
থেকে তাহাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় খুন, ডাকাতি ও চুরি সহ ১৯টি মামলা রয়েছে।
আইনী প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃত আসামী বাবুল চৌকিদারকে পিরোজপুরের আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply