শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
বরিশালে আলোচিত শীর্ষ সন্ত্রাসী, খুনি ও চাঁদাবাজ হিসেবে অভিযুক্ত রিয়াজ উদ্দিন খান মিল্টনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা এবং একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
মঙ্গলবার বেলা ১২টার দিকে মিল্টন ও তার সহযোগীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নগরীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং কাউনিয়া থানা ঘেরাও করেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। একই দাবিতে তারা জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়েও অবস্থান নেন।
এ কর্মসূচির পরই পুলিশ অভিযান চালিয়ে দুপুরে কাউনিয়া বাগানবাড়ি এলাকার একটি বাড়ি থেকে মিল্টনকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতা লিটন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিল্টনকে এলাকাবাসীর দায়ের করা একটি মামলায় গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারের পর মিল্টন অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তাকে আদালতে পাঠানো হবে।
Leave a Reply