বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
হিজলায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি: ‘জরুরি সেবা’র নামে গ্রাহক হয়রানির অভিযোগ মঠবাড়িয়ায় ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী অনুপস্থিত  কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ১৬ বছর পর কাউখালীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি কম ‘বৈশাখী চাঁদা’ না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ মৎস্যজীবী দলের নেতার বিরুদ্ধে আগৈলঝাড়ায় রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই পটুয়াখালীতে সালিসে বিপক্ষে কথা বলায় যুবককে কুপিয়ে হত্যা, চাচাতো ভাই গ্রেপ্তার খালের পাড়ে পড়ে নৌ অ্যাম্বুলেন্স ‘স্বপ্নযাত্রা’, চালু হয়নি একদিনও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র কাজিরহাট ভাসান চড়ে মাদক সেবনে ধ্বংসের পথে যুবসমাজ  মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত বিস্ফোরণে উড়ে গেল ভবনের দরজা-জানালা, বাবা-ছেলে গুরুতর আহত মেহেন্দিগঞ্জে নসিমন উল্টে চালকের মৃত্যু: ১৯ বছরেই নিভে গেল মেহেদীর জীবনপ্রদীপ বাকেরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় নববর্ষ উদযাপন বরিশাল কুখ্যাত মাদক ব্যবসায়ী কিসলু ইয়াবা নগদ টাকা সহ পুলিশের খাঁচায় আটক হোটেল ব্যবসার আড়ালে মাদক ও অসামাজিক কার্যকলাপ: বরিশালে অভিযানে মালিকসহ আটক ৬ বরিশালে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে বরিশালে আরও ২ শিশুর মৃত্যু আগৈলঝাড়ায় জরাজীর্ণ সেতু, বাঁশ দিয়ে জোড়াতালিতে চলছে পারাপার
নতুন সিনেমার পোস্টারে ভয়ঙ্কর লুকে আল্লু অর্জুন

নতুন সিনেমার পোস্টারে ভয়ঙ্কর লুকে আল্লু অর্জুন

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের নতুন সিনেমার আনুষ্ঠানিক নাম ঘোষণা করা হলো। অভিনেতার ৪৪তম জন্মদিন উপলক্ষে ভক্তদের জন্য বিশেষ চমক হিসেবে এলো এ ঘোষণা।

সান পিকচার্সের প্রযোজনায় প্যান-ইন্ডিয়ান এ সিনেমাটির নাম রাখা হয়েছে ‘রাকা’। এটি পরিচালনা করছেন ‘জওয়ান’খ্যাত দক্ষিণ ভারতের খ্যাতনামা পরিচালক অ্যাটলি। মূলত তেলেগু ভাষায় নির্মিত হতে যাওয়া এ সিনেমাটি বিশ্বজুড়ে একাধিক ভাষায় মুক্তি পাবে।

ঠিক এক বছর আগে এ উচ্চাভিলাষী প্রজেক্টটির ঘোষণা দেওয়া হয়েছিল। নাম ঘোষণার সঙ্গে সেসময় নির্মাতারা একটি আকর্ষণীয় ভিডিও প্রকাশ করেছিলেন, যেখানে আল্লু অর্জুন এবং অ্যাটলিকে বিখ্যাত ‘লোলা ভিএফএক্স’ কোম্পানিতে সফর করতে দেখা যায়। গত বছরের ৮ এপ্রিল তারা আয়রনহেড স্টুডিও, স্পেকট্রাল মোশন এবং লিগ্যাসি এফেক্টসের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের প্রযুক্তিবিদদের সঙ্গে কাজ করেছেন। ধারণা করা হচ্ছে, ‘রাকা’ একটি অত্যাধুনিক সায়েন্স ফিকশন সিনেমা হতে যাচ্ছে, যেখানে ভিএফএক্সের ব্যাপক ব্যবহার থাকবে।

ছবিটিতে আল্লু অর্জুনের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন বলিউড ডিভা দীপিকা পাড়ুকোন। এছাড়াও জানা গেছে, ‘পুষ্পা’খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা এ সিনেমায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। এর আগে সিনেমাটি সাময়িকভাবে ‘AA22XA6’ নামে পরিচিত ছিল।

মোট ৯টি ভাষায় ছবিটির ৯টি পোস্টার প্রকাশ করা হয়েছে। তার মধ্যে আছে বাংলাও।

প্রকাশিত পোস্টারে একেবারে ভিন্ন রূপে ধরা দিয়েছেন আল্লু। সেখানে তাকে দেখা যাচ্ছে এক রহস্যময় ‘ওয়্যারউলফ’-ধাঁচের চরিত্রে। অর্থাৎ এমন এক মানবসদৃশ প্রাণী, যে প্রয়োজনে ভয়ঙ্কর জন্তুর রূপ ধারণ করতে পারে। তার তীক্ষ্ণ দৃষ্টি, মাথার নতুন লুক এবং পশুর থাবার আড়ালে আংশিক মুখ- সব মিলিয়ে চরিত্রটি ঘিরে তৈরি হয়েছে দারুণ কৌতূহল।

দুপর্বের এ সিনেমাটির প্রথম কিস্তি দেখার জন্য আল্লু অর্জন ভক্তদের ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com