বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম
হিজলায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি: ‘জরুরি সেবা’র নামে গ্রাহক হয়রানির অভিযোগ মঠবাড়িয়ায় ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী অনুপস্থিত  কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ১৬ বছর পর কাউখালীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি কম ‘বৈশাখী চাঁদা’ না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ মৎস্যজীবী দলের নেতার বিরুদ্ধে আগৈলঝাড়ায় রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই পটুয়াখালীতে সালিসে বিপক্ষে কথা বলায় যুবককে কুপিয়ে হত্যা, চাচাতো ভাই গ্রেপ্তার খালের পাড়ে পড়ে নৌ অ্যাম্বুলেন্স ‘স্বপ্নযাত্রা’, চালু হয়নি একদিনও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র কাজিরহাট ভাসান চড়ে মাদক সেবনে ধ্বংসের পথে যুবসমাজ  মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত বিস্ফোরণে উড়ে গেল ভবনের দরজা-জানালা, বাবা-ছেলে গুরুতর আহত মেহেন্দিগঞ্জে নসিমন উল্টে চালকের মৃত্যু: ১৯ বছরেই নিভে গেল মেহেদীর জীবনপ্রদীপ বাকেরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় নববর্ষ উদযাপন বরিশাল কুখ্যাত মাদক ব্যবসায়ী কিসলু ইয়াবা নগদ টাকা সহ পুলিশের খাঁচায় আটক হোটেল ব্যবসার আড়ালে মাদক ও অসামাজিক কার্যকলাপ: বরিশালে অভিযানে মালিকসহ আটক ৬ বরিশালে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে বরিশালে আরও ২ শিশুর মৃত্যু আগৈলঝাড়ায় জরাজীর্ণ সেতু, বাঁশ দিয়ে জোড়াতালিতে চলছে পারাপার
‘দম’ দিয়ে কি পায়ের তলায় মাটি ফিরে পাচ্ছেন পূজা

‘দম’ দিয়ে কি পায়ের তলায় মাটি ফিরে পাচ্ছেন পূজা

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

ঢালিউড অভিনেত্রী পূজা চেরির জন্য এবারের রোজার ঈদ ছিল অস্তিত্ব রক্ষার লড়াই। ক্যারিয়ারের টানা কয়েক বছরের খরা কাটিয়ে ওঠার শেষ সুযোগ পেয়েছেন ‘দম’ সিনেমার মাধ্যমে। পরীক্ষায় সফল। তার অভিনয় ও সৌন্দর্যে বুদ দমের দর্শক। তাদের দাবি, দমের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের নিচে মাটি ফিরে পেলেন এই অভিনেত্রী।

শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা পূজার নায়িকা হিসেবেও বড় পর্দায় সাফল্য নামের সোনার হরিণের দেখা পান। ‘পোড়ামন ২’ এবং ‘দহন’—এর মতো সিনেমা দিয়ে পূর্ণাঙ্গ অভিনেত্রী হিসেবে ক্যারিয়ারের শুরুতেই পান তারকাখ্যাতি।

তবে পথটা মসৃণ থাকেনি বেশিদিন। একের পর এক সিনেমা ব্যর্থ হতে থাকে তার। মাঝে শাকিব খানের সঙ্গে গলুই দিয়ে আলোচনায় এলেও নিজের আলোয় জ্বলে ওঠা আর হয়নি। সাফল্যের সূর্য নিভু নিভুই ছিল তার। এরপর ক্যারিয়ারে জ্বীন, টগরসহ যেসব ছবি যুক্ত হয়েছে সেসব ব্যর্থ নায়িকার কাতারে পূজার নাম তুলতে সাহায্য করে। সব মিলিয়ে সিনেমাপ্রেমীদের কাছে আফসোসের আরেক নাম হয়ে ওঠেন এ অভিনেত্রী।

তবে অস্তিত্ব সংকটের সময় পূজার পাশে দাঁড়িয়েছে রেদওয়ান রনির ‘দম’। ঈদে মুকিপ্রাপ্ত এ সিনেমায় আফসান নিশো, চঞ্চল চৌধুরীর মতো তিনিও নিজের আলোয় উজ্জ্বল। ছবিটি পূজার ক্যারিয়ারকে খাদের কিনারা থেকে টেনে তুলেছেন বলে মত অনেকের। তবে কি ‘দম’ ডুবতে বসা ক্যারিয়ার উদ্ধার করতে পারবেন পূজা? সেটা সময় বলে দেবে।

পূজা চেরির রুপালি পর্দায় যাত্রা শুরু হয় শিশুশিল্পী হিসেবে। ‘ভালোবাসার রঙ’ ‘তবুও ভালোবাসি’, ‘অগ্নি’ এবং ‘কৃষ্ণপক্ষ’—এর মতো চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। নায়িকা হিসেবে অভিষেক হয় ২০১৮ সালে যৌথ প্রযোজনার সিনেমা ‘নূর জাহান’—এর মাধ্যমে।

পূজার অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘প্রেম আমার ২’, কলকাতার সিনেমা ‘হুল্লোড়’, বহুল আলোচিত ‘গলুই’ (শাকিব খানের বিপরীতে), ‘সাইকো’, ‘শান’, এবং ‘হৃদিতা’।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com