সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

শিরোনাম
স্বেচ্ছাসেবক দল নেতার অফিস ভাঙচুর করলেন বিক্ষুব্ধ নারীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের আমরণ অনশন হিজলায় মেঘনা নদীতে অভিযান: ১৬ লাখ টাকার গলদা রেনুপোনা জব্দ, ৩৫ জেলে আটক মঠবাড়িয়ায় ‘ভুয়া’ ডি-কার্ড হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন দিলেন ডাক্তার কুড়িগ্রামে ১০টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৯ ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক—রিকশা শ্রমিকদের সমাবেশ কীটনাশকের দোকানে মিলল ২ হাজার লিটার জ্বালানি তেল হাম ও হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ১, বাস আটক ঘিরে পুলিশের কাজে বাধার অভিযোগ ভোলায় মাদকসহ দুই যুবক আটক গভীর রাতের অভিযানে মেঘনায় ১৩ জেলে আটক, জরিমানা পিরোজপুরে বাড়ির মালিক-ডাকাতদের সংঘর্ষে নিহত ১ সড়ক দুর্ঘটনায় ববি শিক্ষার্থী আহত, ৩ ঘণ্টা মহাসড়ক সড়ক অবরোধ ‘খাবার পেতাম না, ঘুমাতে পারতাম না, ১৭ জন এক বাথরুমে যেত’ ফের বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ১৯৪০ টাকা ভাণ্ডারিয়ায় নির্ধারিত দামের চেয়ে বেশী দামে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফয়সাল এন্টারপ্রাইজ’কে ১০ হাজার টাকা অর্থদণ্ড  কাউখালীতে জাটকা সংরক্ষণ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ মঠবাড়িয়ায় অসাবধানতায় বিদ্যুতে ঝরল তরুণের প্রাণ
হিজলায় মেঘনা নদীতে অভিযান: ১৬ লাখ টাকার গলদা রেনুপোনা জব্দ, ৩৫ জেলে আটক

হিজলায় মেঘনা নদীতে অভিযান: ১৬ লাখ টাকার গলদা রেনুপোনা জব্দ, ৩৫ জেলে আটক

বরিশালের হিজলা উপজেলায় মৎস্য অধিদপ্তর এর অভিযানে বিপুল পরিমাণ গলদা চিংড়ির রেনুপোনা জব্দ করা হয়েছে। একই সঙ্গে জাটকা ও পাঙ্গাশের পোনা ধরার অপরাধে ৩৫ জন জেলেকে আটক করা হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, ১৯ এপ্রিল দিবাগত রাত থেকে ২০ এপ্রিল ২০২৬ তারিখ রাত ১টা থেকে ৩টা পর্যন্ত মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ৩৫ হর্সপাওয়ার ইঞ্জিনচালিত বড় ট্রলার থেকে ১৪টি ড্রামে রাখা আনুমানিক ৫ লাখ ৬০ হাজার গলদা চিংড়ির রেনুপোনা জব্দ করা হয়।

পরে জব্দকৃত রেনুপোনাগুলো নদীতে অবমুক্ত করা হয়। এসব রেনুপোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযানে ট্রলারসহ রেনুপোনা পরিবহনে ব্যবহৃত সব ধরনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় জাটকা ও পাঙ্গাশের পোনা ধরার দায়ে ৩৫ জন জেলেকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে মোট ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানিয়েছে, মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com