সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

শিরোনাম
উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত মেহেন্দিগঞ্জে ইউএনও’র উদ্যোগে ন্যায্যমূল্যে পেট্রোল-ডিজেল বিক্রি মাদক কারবারিকে ধরে পুলিশে দিলেন ছাত্রদল নেতা বিএনপির মনোনয়ন পেলেন জীবা আমিনা খান ফুটওভার ব্রিজের দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ সরকার রাষ্ট্র ও সমাজে আইনানুগ ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চায়: প্রধানমন্ত্রী দুর্নীতি-অনিয়মে জর্জরিত বাউফল উপজেলা খাদ্য অফিস ভোলায় অস্ত্রসহ ২ ডাকাত আটক কাউখালীতে লক্ষাধিক টাকার অবৈধ চরগড়া জাল জব্দ কাউখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন কাউখালী ভূমি অফিসের পেশকারের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের অভিযোগ উঠেছে  ভান্ডারিয়ায় বিভিন্ন চুরির সাথে জড়িত আশফাকুুজ্জামান জয় কাজী গ্রেফতার স্বেচ্ছাসেবক দল নেতার অফিস ভাঙচুর করলেন বিক্ষুব্ধ নারীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের আমরণ অনশন হিজলায় মেঘনা নদীতে অভিযান: ১৬ লাখ টাকার গলদা রেনুপোনা জব্দ, ৩৫ জেলে আটক মঠবাড়িয়ায় ‘ভুয়া’ ডি-কার্ড হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন দিলেন ডাক্তার কুড়িগ্রামে ১০টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৯ ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক—রিকশা শ্রমিকদের সমাবেশ
মাদক কারবারিকে ধরে পুলিশে দিলেন ছাত্রদল নেতা

মাদক কারবারিকে ধরে পুলিশে দিলেন ছাত্রদল নেতা

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

বরিশালের গৌরনদীতে সিরাজুল ইসলাম চুন্নু নামের এক মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন আব্দুর রহিম নামের এক ছাত্রদল নেতাসহ স্থানীয়রা।

রোববার (১৯ এপ্রিল) রাতে গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাসেমাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও কাসেমাবাদ এলাকার বাসিন্দা আব্দুর রহিম বলেন, ৯ নম্বর ওয়ার্ডের কাসেমাবাদ—হরিসেনা এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছে মাদককারবারি সিরাজুল ইসলাম চুন্নু। রোববার কাসেমাবাদ বাসস্ট্যান্ডে ইয়াবা বিক্রির সময় স্থানীয় যুবসমাজকে সঙ্গে নিয়ে তাকে হাতেনাতে ধরে থানা পুলিশকে দিই।

তিনি আরও বলেন, পুলিশ তাকে ইয়াবাসহ আটক করে থানায় নিয়ে যায়। মাদক কারবারিকে ধরার পর থেকে আমার পরিবারের সদস্য ও আমাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।

গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন বলেন, স্থানীয়দের সহযোগিতায় ওই ইয়াবা কারবারিকে ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর সোমবার (২০ এপ্রিল) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com