সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

শিরোনাম
মেহেন্দিগঞ্জে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত মেহেন্দিগঞ্জে ইউএনও’র উদ্যোগে ন্যায্যমূল্যে পেট্রোল-ডিজেল বিক্রি মাদক কারবারিকে ধরে পুলিশে দিলেন ছাত্রদল নেতা বিএনপির মনোনয়ন পেলেন জীবা আমিনা খান ফুটওভার ব্রিজের দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ সরকার রাষ্ট্র ও সমাজে আইনানুগ ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চায়: প্রধানমন্ত্রী দুর্নীতি-অনিয়মে জর্জরিত বাউফল উপজেলা খাদ্য অফিস ভোলায় অস্ত্রসহ ২ ডাকাত আটক কাউখালীতে লক্ষাধিক টাকার অবৈধ চরগড়া জাল জব্দ কাউখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন কাউখালী ভূমি অফিসের পেশকারের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের অভিযোগ উঠেছে  ভান্ডারিয়ায় বিভিন্ন চুরির সাথে জড়িত আশফাকুুজ্জামান জয় কাজী গ্রেফতার স্বেচ্ছাসেবক দল নেতার অফিস ভাঙচুর করলেন বিক্ষুব্ধ নারীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের আমরণ অনশন হিজলায় মেঘনা নদীতে অভিযান: ১৬ লাখ টাকার গলদা রেনুপোনা জব্দ, ৩৫ জেলে আটক মঠবাড়িয়ায় ‘ভুয়া’ ডি-কার্ড হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন দিলেন ডাক্তার কুড়িগ্রামে ১০টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৯
উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত

উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত

বরিশালের উজিরপুর উপজেলায় তীব্র লোডশেডিংয়ে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। দিন—রাত ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। কোথাও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না, আবার কোথাও দিনে একাধিকবার লোডশেডিং হওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ভেঙে পড়েছে।

স্থানীয়রা জানান, কোনো পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ করেই বিদ্যুৎ চলে যাচ্ছে এবং দীর্ঘ সময় পর ফিরে আসছে। এতে তীব্র গরমে দুর্ভোগ বেড়েছে, ব্যাহত হচ্ছে ব্যবসা—বাণিজ্য এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র উদ্যোক্তারা। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এদিকে ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা—২০২৬ সামনে রেখে উদ্বেগ বাড়ছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় অনেক পরীক্ষার্থী ঠিকমতো প্রস্তুতি নিতে পারছে না বলে অভিযোগ করেছেন। বিশেষ করে রাতের বেলায় লোডশেডিং বেড়ে যাওয়ায় পড়াশোনায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

অভিভাবকরা জানান, পরীক্ষার আগে অন্তত স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা জরুরি, যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে প্রস্তুতি নিতে পারে।

এ বিষয়ে উজিরপুর পল্লী বিদ্যুৎ সমিতি—২ উজিরপুর জোনাল অফিসের ডিজিএম গোপাল চন্দ্র শিব জানান, “গতকাল রাতে প্রায় ৪০ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে এবং আজ দিনে প্রায় ৭০ শতাংশ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে লাইনের ত্রুটির কারণে সকালে প্রায় চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। দেশব্যাপী লোডশেডিং চলমান থাকলেও আমরা বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর চেষ্টা করছি। কেন্দ্রীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করে যেকোনো সময় লোডশেডিংয়ের মাত্রা পরিবর্তন হতে পারে।”

স্থানীয় সচেতন মহল দ্রুত সমস্যার সমাধান ও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com