মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

শিরোনাম
দুই হাজার জেলে পাবেন সরকারি খাদ্য সহায়তা আদালতের নির্দেশ অমান্য করে পাকা বিল্ডিং নির্মান, বাঁধা দেয়ায় হুমকি বরিশালে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ: মামলার প্রধান আসামি টিটুল গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ ভোলার দৌলতখানে ৪,২০০ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ কাজিরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি খুলনা থেকে গ্রেফতার ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভাণ্ডারিয়ায় পরিচ্ছন্নতা বিষয়ক অংশীজন সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত মেহেন্দিগঞ্জে ইউএনও’র উদ্যোগে ন্যায্যমূল্যে পেট্রোল-ডিজেল বিক্রি মাদক কারবারিকে ধরে পুলিশে দিলেন ছাত্রদল নেতা বিএনপির মনোনয়ন পেলেন জীবা আমিনা খান ফুটওভার ব্রিজের দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ সরকার রাষ্ট্র ও সমাজে আইনানুগ ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চায়: প্রধানমন্ত্রী দুর্নীতি-অনিয়মে জর্জরিত বাউফল উপজেলা খাদ্য অফিস ভোলায় অস্ত্রসহ ২ ডাকাত আটক কাউখালীতে লক্ষাধিক টাকার অবৈধ চরগড়া জাল জব্দ কাউখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন কাউখালী ভূমি অফিসের পেশকারের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের অভিযোগ উঠেছে 
মেহেন্দিগঞ্জে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ

মেহেন্দিগঞ্জে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ

প্রতিবেদক : এস এম শাহ আলম

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ৩নং চরএককরিয়া ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণে ব্যাপক অনিয়ম ও নয়ছয়ের গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২০ এপ্রিল) উপজেলার চরএককরিয়া ইউনিয়নের তেমুহনি রাড়ী বাড়ির দরজায় এবং ২নং ওয়ার্ড লস্করপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মেসার্স মুসকান এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ করা হয়। এ সময় ডিলারের লোকজনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তোলেন স্থানীয়রা।

খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে একাধিক পণ্যগ্রহীতা অভিযোগ করেন, নির্ধারিত পরিমাণের তুলনায় কম পণ্য দেওয়া হচ্ছে। অভিযোগ অনুযায়ী, ৫ কেজি চালের স্থলে দেওয়া হচ্ছে প্রায় সাড়ে ৪ কেজি, ১ কেজি চিনির পরিবর্তে ৮০০ গ্রাম এবং ডালের ক্ষেত্রেও প্রায় ২০০ গ্রাম করে কম দেওয়া হচ্ছে।

এ সময় উপস্থিত এলাকাবাসী ও সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে কয়েকজনের পণ্য ওজন করে অভিযোগের সত্যতা পান। পরে ডিলারের লোকজনও ওজনে কম দেওয়ার বিষয়টি স্বীকার করেন বলে জানা যায়।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com