মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

শিরোনাম
নিখোঁজের রহস্য ভাসছে তবুও ভিকটিমের ক্লু উন্মোচন হয়নি আসামিদের পক্ষে পিবিআই’র তদন্ত প্রতিবেদন দাখিল কাউখালীতে উৎসবমুখর পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু/ কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও এস.এস.সি পরীক্ষার্থীদের পাশে মেহেন্দিগঞ্জ ছাত্রদল। শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ দুই হাজার জেলে পাবেন সরকারি খাদ্য সহায়তা আদালতের নির্দেশ অমান্য করে পাকা বিল্ডিং নির্মান, বাঁধা দেয়ায় হুমকি বরিশালে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ: মামলার প্রধান আসামি টিটুল গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ ভোলার দৌলতখানে ৪,২০০ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ কাজিরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি খুলনা থেকে গ্রেফতার ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভাণ্ডারিয়ায় পরিচ্ছন্নতা বিষয়ক অংশীজন সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত মেহেন্দিগঞ্জে ইউএনও’র উদ্যোগে ন্যায্যমূল্যে পেট্রোল-ডিজেল বিক্রি মাদক কারবারিকে ধরে পুলিশে দিলেন ছাত্রদল নেতা বিএনপির মনোনয়ন পেলেন জীবা আমিনা খান ফুটওভার ব্রিজের দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ সরকার রাষ্ট্র ও সমাজে আইনানুগ ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চায়: প্রধানমন্ত্রী দুর্নীতি-অনিয়মে জর্জরিত বাউফল উপজেলা খাদ্য অফিস ভোলায় অস্ত্রসহ ২ ডাকাত আটক
বরিশালে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ: মামলার প্রধান আসামি টিটুল গ্রেপ্তার

বরিশালে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ: মামলার প্রধান আসামি টিটুল গ্রেপ্তার

বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলে বিয়ের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ এবং ব্যবসার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি টিটুল হাওলাদারকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) কোতোয়ালি মডেল থানার তদন্তকারী কর্মকর্তা (এসআই) মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত টিটুল হাওলাদার উজিরপুর উপজেলার গুঠিয়া বন্দর এলাকার মৃত জলিল হাওলাদারের ছেলে এবং স্থানীয় ‘মাহিয়া মিষ্টান্ন ভাণ্ডার’-এর স্বত্বাধিকারী।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী (৪০) উজিরপুরের একটি ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত থাকাকালীন প্রতিবেশী ব্যবসায়ী টিটুলের সাথে তার পরিচয় হয়। অভিযোগ অনুযায়ী, টিটুল ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ তিন বছর ধরে প্রেমের সম্পর্ক বজায় রাখেন এবং বিভিন্ন সময় শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করেন। এছাড়াও ব্যবসার কথা বলে ওই নারীর কাছ থেকে নগদ ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে।

সবশেষ গত ১ জানুয়ারি, ২০২৬ তারিখ সকালে টিটুল ওই নারীকে জরুরি কথা বলার অজুহাতে বরিশাল নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা সংলগ্ন ‘হোটেল প্রেসিডেন্ট এর ৩০১ নম্বর কক্ষে নিয়ে যান। সেখানে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে পুনরায় ধর্ষণ করেন এবং পরে কোনো কিছু না বলে সেখান থেকে সটকে পড়েন।

এই ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং দুই পরিবারের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একপর্যায়ে ভুক্তভোগী নারী অসুস্থ হয়ে গত ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।

সুস্থ হওয়ার পর ওই নারী বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় টিটুল হাওলাদারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন (মামলা নং- ২৬)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুজ্জামান জানান,ভুক্তভোগী নারীর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা আসামিকে গ্রেপ্তার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সকল আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

এদিকে আসামির গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি নেমে এসেছে সাধারণ মানুষের মধ্যে। ভুক্তভোগী নারী ও তার পরিবার অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com