বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

শিরোনাম
এমবিবিএস ডিগ্রি ছাড়াই ২০ বছর ধরে চোখের চিকিৎসা থানায় ডিউটি অফিসারকে ম্যাডাম বলায় যুবক আটক বরিশালে নারী শিক্ষার্থীকে বাসায় ডেকে এনে হত্যার অভিযোগ উজিরপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষাঃ কেন্দ্র সচিবসহ দুই শিক্ষক বহিষ্কার চাচার হাতুড়িপেটায় ভেঙেছে হাত, শ্রুতিলেখকে পরীক্ষা দিচ্ছেন বিথী বরিশাল বিশ্ববিদ্যালয়: কর্মবিরতির পর এবার কমপ্লিট শাটডাউন ফুয়েল কার্ডের ছবি অমিল থাকায় গ্যারেজ কর্মচারীকে ইউএনওর থাপ্পড় বরিশালের দুই বাস টার্মিনাল ইজারার নামে সড়ক থেকে কোটি টাকার চাঁদাবাজি পেট্রোল সংকট নিরসনে ইউএনওর উদ্যোগ,স্বস্তিতে এলাকাবাসী বরিশালে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্‌যাপন ডায়রিয়া নিয়ে চিন্তিত বরগুনা সাবেক কাউন্সিলর গাজী আক্তারুজ্জামান হিরুর ইন্তেকাল মুলাদীতে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু ক্লাস চলাকালে খসে পড়ল ফ্যান-পলেস্তারা মার্কিন নৌবাহিনীর সেক্রেটারি বরখাস্ত ‘পাঠান’-কে ছাড়িয়ে শীর্ষে ‘ধুরন্ধর ২’, ৩৫ দিনে কত আয় বাড়ল গণপরিবহনের ভাড়া, আজ থেকেই কার্যকর কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন। আদালতের নির্দেশে বাকেরগঞ্জে জমি দখল বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযান মেহেন্দিগঞ্জ ১২বছরের মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
মুলাদীতে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

মুলাদীতে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

প্রতিবেদক : এস. এম. শাহ আলম

বরিশালের মুলাদী উপজেলায় গলায় ফাঁস দিয়ে মোঃ পারভেজ হাওলাদার নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত পারভেজ হাওলাদার উপজেলার ৭ নম্বর কাজির চর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই নিজ বাড়িতে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত এগিয়ে এলেও ততক্ষণে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় তার পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

মৃত্যুকালে তিনি দুই কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর মূল রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি।

ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com