বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

শিরোনাম
থানায় ডিউটি অফিসারকে ম্যাডাম বলায় যুবক আটক বরিশালে নারী শিক্ষার্থীকে বাসায় ডেকে এনে হত্যার অভিযোগ উজিরপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষাঃ কেন্দ্র সচিবসহ দুই শিক্ষক বহিষ্কার চাচার হাতুড়িপেটায় ভেঙেছে হাত, শ্রুতিলেখকে পরীক্ষা দিচ্ছেন বিথী বরিশাল বিশ্ববিদ্যালয়: কর্মবিরতির পর এবার কমপ্লিট শাটডাউন ফুয়েল কার্ডের ছবি অমিল থাকায় গ্যারেজ কর্মচারীকে ইউএনওর থাপ্পড় বরিশালের দুই বাস টার্মিনাল ইজারার নামে সড়ক থেকে কোটি টাকার চাঁদাবাজি পেট্রোল সংকট নিরসনে ইউএনওর উদ্যোগ,স্বস্তিতে এলাকাবাসী বরিশালে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্‌যাপন ডায়রিয়া নিয়ে চিন্তিত বরগুনা সাবেক কাউন্সিলর গাজী আক্তারুজ্জামান হিরুর ইন্তেকাল মুলাদীতে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু ক্লাস চলাকালে খসে পড়ল ফ্যান-পলেস্তারা মার্কিন নৌবাহিনীর সেক্রেটারি বরখাস্ত ‘পাঠান’-কে ছাড়িয়ে শীর্ষে ‘ধুরন্ধর ২’, ৩৫ দিনে কত আয় বাড়ল গণপরিবহনের ভাড়া, আজ থেকেই কার্যকর কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন। আদালতের নির্দেশে বাকেরগঞ্জে জমি দখল বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযান মেহেন্দিগঞ্জ ১২বছরের মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগ কলেজের দেয়ালে ‘গুপ্ত রাজনীতি চলবে না’ লেখা নিয়ে চাঞ্চল্য
‘পাঠান’-কে ছাড়িয়ে শীর্ষে ‘ধুরন্ধর ২’, ৩৫ দিনে কত আয়

‘পাঠান’-কে ছাড়িয়ে শীর্ষে ‘ধুরন্ধর ২’, ৩৫ দিনে কত আয়

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

ভারতীয় বক্স অফিসে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’—এর ঝড় যেন থামছেই না। ইতোমধ্যে পেছনে ফেলেছে ‘বাহুবলী’ ও ‘পুষ্পা’র মতো সিনেমাকে। মুক্তির পাঁচ সপ্তাহ পেরিয়ে গেলেও দাপট ধরে রেখেছে ছবিটি। যদিও শেষ সপ্তাহে এসে আয় কিছুটা কমতে শুরু করেছে।

স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, ‘ধুরন্ধর ২’ মঙ্গলবার ১.৭০ কোটি রুপি আয় করেছিল। ভারতের মোট টিকিট বিক্রি থেকে প্রাপ্ত মোট টাকার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১,৩৪১ কোটি রুপি। নিট আয় হয়েছে ১,১২১.০৯ কোটি রুপি। বিশ্বব্যাপী ছবিটি প্রায় ১ হাজার ৭৬৩ কোটি রুপির ব্যবসা করেছে।

বুধবার ভারতে আয় হয়েছে ১.৩৭ কোটি রুপি।আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর ২’ সিনেমায় অভিনয় করেছেন রণবীর সিং, আর মাধবন, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, দানিশ পান্ডোর, রাকেশ বেদি এবং সারা অর্জুন। ছবির প্রথম কিস্তিতে প্রায় একই অভিনয়শিল্পীরা ছিলেন। তবে দ্বিতীয় কিস্তিতে অক্ষয় খান্নার অনুপস্থিতি দর্শকেরা বেশ অনুভব করেছেন।

‘ধুরন্ধর’—এর প্রথম পর্ব নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল। আর ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ এবার জিও হটস্টারে মুক্তির কথা রয়েছে। জানা গেছে, ছবিটির ওটিটি স্বত্ব ১৫০–১৫৫ কোটি টাকায় বিক্রি হয়েছে।

মে অথবা জুন মাসে ঘরে বসে সবাই দেখতে পারবে রণবীরের ‘ধুরন্ধর’।বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’—কে পেছনে ফেলে যুক্তরাজ্যে সর্বাধিক আয় করা ভারতীয় ছবির তালিকায় শীর্ষে উঠে এসেছে ‘ধুরন্ধর ২’।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com