বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম
বরিশালে ১৩ পাম্পের বকেয়া ২ কোটির বেশি দৌলতখানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সরকারি নিষেধাজ্ঞার পরেও বিএনপির নাম ভাঙ্গিয়ে কর্তৃক রাতের আঁধারে সরকারি মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি বরিশালে ৮ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা ২ লাখ ৮২ হাজার মেহেন্দিগঞ্জে বজ্রপাতের ঘটনায় ৭ জন হাসপাতালে ভর্তি বাবুগঞ্জে স্ত্রীর স্বীকৃতির দাবিতে কলেজছাত্রীর অনশন পায়রা বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত তালতলীতে বিতর্কিত পুলিশ সদস্যদের পদোন্নতিতে ক্ষোভ: ছাত্রদল নেতা হাফিজুর রহমানের বিচার দাবি বরিশালে মেঘনার পাড় থেকে অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার টাকা তুলতে বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির বৃদ্ধ পার্সেলে বোমা বিস্ফোরিত, ভ্যানচালক আহত গুরুত্বপূর্ণ স্থাপনায় কড়া নিরাপত্তা, ‘হুমকি নেই’ বলছে র‍্যাব উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক আটক, এক বছরের কারাদণ্ড কাউখালীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শায়েস্তাবাদে ষাড় জবাই নিয়ে গুজব: প্যানেল চেয়ারম্যান ফরহাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ আগামী দুইদিন ৮ বিভাগেই কালবৈশাখীর শঙ্কা কাজিরহাটে দৃষ্টিনন্দন নির্মানাধীন ব্রীজের মালামাল চুরি হচ্ছে। নেই কোন আইনি প্রতিক্রিয়া কাউখালী ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, প্রায় ২ লক্ষ টাকা লোপাট ভোলায় পর্ন কনটেন্ট তৈরির অভিযোগে চক্রের ৫ সদস্য গ্রেফতার গলাচিপায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার
বরিশালে ১৩ পাম্পের বকেয়া ২ কোটির বেশি
ইজারা বিরোধে আটকে রাজস্ব,

বরিশালে ১৩ পাম্পের বকেয়া ২ কোটির বেশি

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

সড়ক ও জনপথ বিভাগের জমি ইজারা নিয়ে চলছে বরিশালের ১৩টি পেট্রল পাম্প। তবে ২০১৫ সালে ইজারা মূল্য বাড়ানো নিয়ে মামলার জেরে বন্ধ আছে নবায়ন। এতে বকেয়া পড়েছে ২ কোটি টাকার বেশি। ১১ বছর ধরে মামলার নিষ্পত্তি না হওয়ায় প্রতি বছর মোটা অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।

বরিশালের বিভিন্ন স্থানে সড়ক ও জনপথ বিভাগের ২০৭ শতাংশ জমিতে চালু আছে মোট ১৩টি পেট্রোল পাম্প। ২০০৪ সালে বিঘাপ্রতি বার্ষিক ৫ হাজার টাকায় ইজারা নেন পাম্প মালিকেরা। ২০১৫ সালে মৌজামূল্যের শতকরা ৭০ ভাগ হিসেবে ইজারা মূল্য পূণঃনির্ধারণ করলে মামলা করেন পাম্পমালিকরা। মামলার নিষ্পত্তি না হওয়ায় বন্ধ আছে ইজারা পরিশোধ।

এর মধ্যে ২০২২ সালে ফের ইজারা মূল্য পুনঃনির্ধারণ করেছে সড়ক ও জনপথ বিভাগ। সেই হিসেবে এসব পাম্পের কাছে প্রতিবছর পাওনা প্রায় ২৩ লাখ টাকা। আর এ পর্যন্ত বকেয়া ২ কোটি টাকার বেশি। মামলার চূড়ান্ত নিষ্পত্তির মাধ্যমে ইজারা মূল্য নির্ধারণ হওয়ার আগ পর্যন্ত বকেয়া পরিশোধ সম্ভব নয়, বলছেন পাম্প মালিকেরা।

 

বরিশাল পেট্রল পাম্প মালিক সমিতির সম্পাদক মো. শওকত আকবর বলেন, ‘সড়ক ও জনপদ বিভাগ একতরফাভাবে ইজারা মূল্য নির্ধারন করেছে যেটা মানা সম্ভব না। এজন্যই আমরা আদালতের সরনাপন্ন হয়েছি। আদালত যে রায় দেবে আমরা সেটাই মানবো। আমরা অনেক দিন পর্যন্ত কতৃপক্ষের সাথে কথা চালাচালি করেছি। কিস্তু কর্তৃপক্ষ অনেকটা খামখেয়ালিপনায় রয়েছে।’

 

এদিকে, সড়ক ও জনপথ বিভাগ বলছে, নিয়মনীতি মেনেই ক্যাটাগরি অনুয়ায়ী ইজারা মূল্য নির্ধারণ করা হয়েছে।

সওজের নির্বাহী প্রকৌশলী মো. আমিনুল ইসলাম বলেন, ‘পারিপার্শিক অবস্থা বিবেচনায় সড়ক ও জনপদ বিভাগের ভূমি নীতিমালা বিভিন্ন সময় পুনঃ মূল্যায়ন হয় সরকারের উচু পর্যায় থেকে। এই টাকাই সড়কের উন্নয়নে ব্যাবহার করা হয়। সড়ক নির্মাণ সামগ্রির মূল্য অনেক বেড়ে গেছে। এই সামঞ্জস্য করার জন্যই ইজারা পুনঃনির্ধারনের মূল্য বেড়ে যায়। এখানে কোনো কিছুই চাপিয়ে দেওয়া হয়নি। মামলা বিষয়ে আদালত থেকে নির্দেশনা পেলে আমরাও পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।’

এই ১৩টি পেট্রোল পাম্পের জমির বাজার মূল্য প্রায় আড়াইশ কোটি টাকা। পাম্পের বাণিজ্যিক কার্যক্রমও থেমে নেই। তাই আইনি প্রক্রিয়ায় দ্রুত বিষয়টি নিষ্পত্তি করে রাজস্ব আদায়ের ব্যবস্থা চান সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com