, , ,
হিজলার পশ্চিম কোরালিয়ায় জমি বিরোধে হামলার অভিযোগ, আহত ৬

হিজলার পশ্চিম কোরালিয়ায় জমি বিরোধে হামলার অভিযোগ, আহত ৬

Reporter
প্রতিবেদক : মাসুদ আহাম্মেদ
প্রকাশিত : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পশ্চিম কোরালিয়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা, গাছের চারা উপড়ে ফেলা ও বেড়ার নেট কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে হিজলা থানায় সালিশ চলমান থাকা অবস্থায় একদল ব্যক্তি পশ্চিম কোরালিয়া এলাকায় গিয়ে একটি জায়গার বেড়ার নেট কেটে দেয় এবং সেখানে লাগানো বিভিন্ন গাছের চারা উপড়ে ফেলে। এ সময় তারা বাধা দিলে জয়নাল দেওয়ান, খলিল দেওয়ান, নাঈম দেওয়ানসহ আরও কয়েকজনের ওপর সংঘবদ্ধভাবে হামলা চালানো হয়।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের গুরুতর আহত করেন। এ ঘটনায় কয়েকজনকে হত্যাচেষ্টার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা। পরে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগীদের দাবি, জমি নিয়ে বিরোধের বিষয়টি থানায় সালিশ চলমান থাকা অবস্থায় এমন হামলার ঘটনা ঘটেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost