, , ,
শিরোনাম
পরকীয়ার মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে

পরকীয়ার মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

পরকীয়া ও চুরির মামলায় আওয়ামী লীগ নেতা ফরহাদ হোসেন ওরফে ইতালী ফরহাদকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

ফরহাদ হোসেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশালের গৌরনদী পৌর শাখার সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

শুক্রবার দুপুরে মামলার বাদী গৌরনদী বন্দরের ব্যবসায়ী মো. নয়ন প্যাদা জানিয়েছেন, পরকীয়ার সম্পর্কে তার স্ত্রীকে বাগিয়ে নেয়াসহ চুরির মামলার আসামি ফরহাদ হোসেন।

ওই মামলায় বৃহস্পতিবার শেষকার্যদিবসে ফরহাদ হোসেন বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করে। আদালতের বিচারক তার (ফরহাদ) জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরনের নির্দেশ দিয়েছেন।

গৌরনদী উপজেলা গেট সংলগ্ন এলাকার বাসিন্দা ফরহাদ হোসেনের বিরুদ্ধে নারীঘটিত বিস্তার অভিযোগ রয়েছে বলেও তিনি (নয়ন) উল্লেখ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost