, , ,
বরিশাল জেলা আদালতে পুলিশ হেফাজত থেকে আসামি পলায়ন

বরিশাল জেলা আদালতে পুলিশ হেফাজত থেকে আসামি পলায়ন

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

বরিশাল জেলা আদালত প্রাঙ্গণ থেকে পুলিশ হেফাজতে থাকা এক আসামি কৌশলে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার বিকেলে আদালতে হাজিরা শেষে তাকে জেলহাজতে পাঠানোর সময় এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পুলিশ ও মামলার নথি সূত্রে জানা গেছে, গৌরনদী থানার মামলা নং-৩, তারিখ ০২/০২/২০২৬, জিআর নং-৩২/২৬ মামলায় পেনাল কোড, ১৮৬০-এর ৪৫৪/৩৮০ ধারায় গ্রেপ্তার করা হয় রবিউল ইসলাম হাওলাদার ওরফে রবিন হাওলাদারকে। তিনি মাদারীপুর সদর থানার দুধখালী ইউনিয়নের বাসিন্দা এবং তার পিতার নাম গোলাম মাওলা হাওলাদার।

বৃহস্পতিবার বিকেলে তাকে বরিশাল জেলা আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানোর প্রস্তুতির সময় তিনি পুলিশের হেফাজত থেকে কৌশলে পালিয়ে যান বলে জানা গেছে।
ঘটনার পর তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

আসামি কীভাবে পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেলেন এবং এ ঘটনায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।দ্বায়িত্ব্বে থাকা পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost