, , ,
বরিশালের আওয়ামী লীগ নেতা শিপন গ্রেপ্তার

বরিশালের আওয়ামী লীগ নেতা শিপন গ্রেপ্তার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল মহানগর শাখার সদস্য কাওসার হোসেন শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, রূপাতলী বাস মালিক সমিতির সাবেক সভাপতি কাওসার হোসেন শিপন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী। পুলিশ জানিয়েছেন, জুলাই আন্দোলনের ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি কাওসার হোসেন শিপন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন। কোতয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিত্বে বৃহস্পতিবার নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের রূপাতলী এলাকায় অভিযান চালিয়ে কাওসার হোসেন শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost