, , ,
শিরোনাম
ময়লা ফেলার ডাস্টবিনই এখন ময়লার ভাগাড় মসজিদ থেকে তুলে নিয়ে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে গোডাউনসহ ৮ দোকান পুড়ে ছাই এশিয়া কাপের পর এশিয়ান গেমসেও সেমিতে ভারত-বাংলাদেশ ফ্ল্যাট থেকে নারীসহ ওসি আটক কানের দুল নিয়ে বিরোধে অন্তঃসত্ত্বাকে মারধর, গর্ভের শিশু মৃত্যুর অভিযোগ কাঠালিয়ায় জমি নিয়ে দুই পক্ষের বিরোধ, আদালতের আশ্রয় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে গোপনে ভিডিও ধারণের অভিযোগে দুই ব্যক্তি আটক উজিরপুরে বাবার পরকীয়ার অভিযোগে বিধবার ওপর ছেলের হামলা ভাণ্ডারিয়ার গৌরীপুর মোসলেম মাটিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়: ইউএনও’র আকস্মিক পরিদর্শনে অনিয়মের চিত্র
বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ডের কেডিসিতে আসমা মিঠু দম্পতির রমরমা মাদক ব্যবসা,ধ্বংসের মুখে যুবসমাজ

বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ডের কেডিসিতে আসমা মিঠু দম্পতির রমরমা মাদক ব্যবসা,ধ্বংসের মুখে যুবসমাজ

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

বরিশাল সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের কেডিসি (kdc) এলাকায় একাধিক মাদক মামলার আসামি আসমার বেপরোয়া মাদক ব্যবসায় অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। তার এই মাদক সাম্রাজ্যের কারণে ধ্বংসের মুখে পড়ছে এলাকার যুবসমাজ ও উদীয়মান তরুণরা।

​স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কেডিসি ও এর আশপাশের এলাকায় একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট পরিচালনা করছেন আসমা এবং তার স্বামী মিঠু। তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর খাতায় একাধিক মাদক মামলা থাকা সত্ত্বেও থামছে না তার এই অপতৎপরতা। তিনি প্রতিনিয়ত ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্য বিক্রি ও সরবরাহ করছেন বলে অভিযোগ উঠেছে।

​এলাকাবাসীর সূত্রে জানা যায়, আসমার মাদক আস্তানায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে কিশোর ও যুবকরা ভিড় জমায়। মাদক কেনার টাকা জোগাড় করতে গিয়ে এলাকায় দিন দিন চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। স্কুল—কলেজের শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম ব্যাপকভাবে মাদকে আসক্ত হয়ে পড়ায় চরম উদ্বিগ্ন ও দিশেহারা হয়ে পড়েছেন অভিভাবকেরা।

​প্রতিবাদ করলে উল্টো ভয়ভীতি দেখানো ও হয়রানির শিকার হতে হয় বলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্থানীয় বাসিন্দা জানান। তারা বলেন, আসমার মাদক ব্যবসার কারণে পুরো এলাকার পরিবেশ বিষাক্ত হয়ে উঠেছে।

​এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী অভিভাবকেরা দ্রুত কেডিসি এলাকার এই চিহ্নিত মাদক সিন্ডিকেট গুঁড়িয়ে দিতে এবং একাধিক মামলার আসামি আসমা সহ জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে র্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost