, , ,
শিরোনাম
শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন কাজিরহাট থানা প্রেসক্লাবের সভাপতি সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ স্পট পরিদর্শন প্রধানমন্ত্রীর মেহেন্দিগঞ্জের চরহোগলায় চুরির উপদ্রব, সিসিটিভিতে ধরা পড়েও অধরা চোর শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মনিরুল ইসলাম মনির কক্সবাজারে রিসোর্টে আগুনে প্রাণহানি বেড়ে ১০ বাবার পাশে ঘুমিয়ে থাকা নিখোঁজ সেই শিশু ‘হত্যার শিকার’, মিলল মরদেহ পরকীয়া প্রেমিকের ভাড়া বাসায় মিলল স্বামীর বস্তাবন্দি মরদেহ, স্ত্রী আটক টুপটুপ রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০, ছয়জন একই পরিবারের কাউখালীতে পূর্ব শত্রুতার জেরে বিএনপি নেতার উপর হামলা গ্রেপ্তার ১ কাউখালীতে কঁচা নদীতে অভিযান: সাড়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস
কাউখালীতে পূর্ব শত্রুতার জেরে বিএনপি নেতার উপর হামলা গ্রেপ্তার ১

কাউখালীতে পূর্ব শত্রুতার জেরে বিএনপি নেতার উপর হামলা গ্রেপ্তার ১

Reporter
প্রতিবেদক : রিয়াদ মাহামুদ সিকদার
প্রকাশিত : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

​পিরোজপুরের কাউখালীতে পূর্বশত্রুতার জেরে ইউনিয়ন বিএনপির এক নেতার ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এতে সরোয়ার হোসেন নামে এক ইউনিয়ন বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।আহত সরোয়ার হোসেন কাউখালী সদর ইউনিয়নের বড় বিড়ালজুরি গ্রামের অলিউর রহমানের ছেলে এবং স্থানীয় বিএনপি রাজনীতির সাথে যুক্ত।

স্থানীয় সূত্র ও আহতের অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরের দিকে সরোয়ার হোসেন মোটরসাইকেলযোগে বোনের জন্য পারিবারিক মালামাল খুলনার একটি গাড়িতে তুলে দিতে নৈকাঠির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কাউখালী সদর ইউনিয়নের নৈকাঠি ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে একই এলাকারএনায়েত হোসেনের ছেলেরা প্রথম দফায় তাঁর ওপর হামলা চালান।পরবর্তীতে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নৈকাঠি বাজারে নিয়ে গেলে সেখানে এনায়েত হোসেনের তিন ছেলে, তাঁদের এক কর্মচারীসহ আরও কয়েকজন এসে দ্বিতীয় দফায় সরোয়ারের ওপর পুনরায় হামলা চালান।

হামলার একপর্যায়ে স্থানীয় আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।পরে স্থানীয়রা আহত সরোয়ারকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ইতিমধ্যে এক আসামিকে গ্রেপ্তার করেছে এবং শনিবার (১৭ অক্টোবর) তাঁকে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বার্তা প্রেরক,

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost